রাষ্ট্রপতির অনুষ্ঠানে এনসিপির হট্টগোল

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৬:২৪ পিএম

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের বানানো জুলাই আন্দোলনের ওপর নির্মিতি প্রামাণ্যচিত্রে প্রকৃত ঘটনা তুলে ধরা হয়নি– এমন অভিযোগ তুলে হট্টগোল করেছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহতদের কেউ কেউ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থকরা। বুধবার দুপুরে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাষ্ট্রপতির উপস্থিতিতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা হয়।

পরে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, এ ঘটনায় বিদেশিদের কাছে নিজেদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই সংবর্ধনা ও আলোচনা সভা হয়। অনুষ্ঠানে যোগ দেন জুলাইয়ে শহীদ পরিবারের সদস্য, আহত এবং দেশি- বিদেশি অতিথিরা।

বেলা ১২টার দিকে অনুষ্ঠানে আসেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দীন আহমেদ, বীরবিক্রম। অনুষ্ঠান শুরুর পরই হট্টগোল শুরু হয়। 

হট্টগোলকারীদের অভিযোগ, জুলাই নিয়ে প্রদর্শিত ডকুমেন্টারিতে জুলাই যোদ্ধাদের মূল্যায়ন করা হয়নি। হট্টগোলের একপর্যায়ে বিদেশি অতিথিরা অনুষ্ঠানস্থল থেকে চলে যান। জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব আখতার হোসেন হট্টগোলকারীদের শান্ত হওয়ার জন্য অনুরোধ করেন। প্রায় আধাঘণ্টা পর আবারও অনুষ্ঠান শুরু হয়।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ বলেন, বিভাজন সৃষ্টি করলে জুলাই হারিয়ে যাবে। 

তিনি বলেন, জুলাইয়ের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড় করানো হবে। 

নির্বাহী আদেশে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত।

পরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দীন আহমদ হট্টগোলের জন্য ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদেশি অতিথিদের সামনে নাস্তানাবুদ হতে হলো। 
অনুষ্ঠানে জুলাই ঐক্যের কোনো লক্ষণ দেখা গেলো না বলেও দুঃখপ্রকাশ করেন হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। 

ডিসেম্বের শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, তিনি দেশে এলে রাজপথে দেখা হবে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে একাত্তরের মতো আরেকটি মুক্তিযুদ্ধ হবে।

এদিকে, জুলাই অভ্যুত্থানের ওপর নির্মিত ডকুমেন্টরিতে ভুলের জন্য দুঃখপ্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

অন্যদিকে, রাষ্ট্রপতি উপস্থিতিতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোলের ঘটনায় অনুষ্ঠানের পর দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি–এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। 

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরাপদ অভিবাসন, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত ও দক্ষ জনশক্তির তৈরির মাধ্যমে বিশ্ববাজারে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,...
দুই বছরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ায় প্রসিকিউশন সন্তুষ্ট। তবে জুলাই মানবতাবিরোধী অপরাধের অনেক মামলার তদন্তই শেষ হয়নি এখনও। দেড় বছরের বেশি সময় ধরে গ্রেপ্তার থাকলেও সুনির্দিষ্ট...
সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল অংশ না নিলেও বিতর্কের সুযোগ থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার বিকেলে  জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে সংবিধান সংশোধনে বিশেষ কমিটির সপ্তম বৈঠক শেষে সংবাদ...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর