এবার জুনের মধ্যে ৪০ লাখ ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০২:১৪ পিএম

পাইলট প্রকল্প সফলভাবে সম্পন্ন হওয়ার পর এবার ৪০ লাখ ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী বছরের জুনের মধ্যে এসব কার্ড দেওয়া হবে বলে জানান সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।

তিনি জানান, ১৬ আগস্ট  কিশোরগঞ্জে নতুন ধাপের ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে সবার তথ্য সংগ্রহ করা হবে।

সচিবালয়ে মন্ত্রিসভা উপকমিটির বৈঠক শেষে আজ বৃহস্পতিবার সমাজকল্যাণ মন্ত্রী আরও জানান, ফ্যামিলি কার্ডের জন্য স্বচ্ছতার সাথে সিলেকশন করা হচ্ছে। সরাসরি তদারকি করছেন প্রধানমন্ত্রী।

তিনি জানান, পর্যায়ক্রমে দেশের সব পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। তবে ভাতা পাবেন, অতি দরিদ্র, দরিদ্র ও নিম্ন বিত্তরা। মধ্য ও উচ্চবিত্তরা শুধু কার্ড পাবেন। কেউ দরিদ্র হলে ভাতা পাবেন আবার দরিদ্র কেউ ধনী হলে নাম কাটা যাবে। স্বয়ংক্রিয় পদ্ধতিতে এসব নির্ধারণ করা হবে। তবে একসাথে সরকারের দুটি ভাতা পাবেন না কেউ।

জাতীয় প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত সেরা তরুণদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠাতে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন...
আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়ার (সিকা) সপ্তম শীর্ষ সম্মেলনে আজ ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের বক্তব্য চলাকালে সম্মেলন কক্ষ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি বলেন, ‘এ ধরনের উদ্যোগ অন্যদেরও ভালো কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘অপারেশন ক্লিন হার্ট’ করার মত কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর