ডিজিএফআইয়ের ‘আয়নাঘর’ পরিদর্শন করলেন বিচারপতিরা

ঢাকা সেনানিবাসে ডিজিএফআই পরিচালিত বন্দিশালা বা আয়নাঘর পরিদর্শন করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন বিচারপতি। আজ শনিবার সকাল সোয়া ১১টার দিকে তারা পরিদর্শন শুরু করেন।

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ১২:১৬ পিএম

ঢাকা সেনানিবাসে ডিজিএফআই পরিচালিত বন্দিশালা বা আয়নাঘর পরিদর্শন করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন বিচারপতি। আজ শনিবার সকাল সোয়া ১১টার দিকে তারা পরিদর্শন শুরু করেন।

ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বে এই পরিদর্শন দলে আরও রয়েছেন চিফ প্রসিকিউটর এবং আসামি পক্ষের আইনজীবীরাও। 

এর আগে গত শনিবার উত্তরায় র‍্যাব পরিচালিত বন্দিশালা বা গুমঘর পরিদর্শন করেন তারা।

প্রসিকিউশন জানায়, র‍্যাব এবং ডিজিএফআই পরিচালিত বন্দিশালায় গুম করে রাখার অভিযোগে দুটি মামলা বিচারাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে এসব বন্দিশালা পরিদর্শন করছেন বিচারপতিরা। জয়েন্ট ইন্টারোগেশন সেল বা জেআইসিতে ২৬ জনকে বন্দি রাখে নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারেক সিদ্দিকীসহ মোট আসামি ১৩ জন। এর মধ্যে ডিজিএফআই-এর সাবেক পাঁচ মহাপরিচালকসহ বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তারা রয়েছেন ১০ জন। তাদের মধ্যে এক মেজর জেনারেল ও দুই ব্রিগেডিয়ার জেনারেল গ্রেফতার রয়েছেন।

এই মামলায় গুমের শিকার, সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাহিল আমান আল আজমী, হাসিনুর রহমান, মারুফ জামানসহ আরও অনেকেই এরই মধ্যে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন।

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ পরিচালনা করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। আজ বৃহস্পতিবার বিকেলে বিআরটিসি জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা এক সংবাদ বিজ্ঞপ্তিতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দেশের পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরাপদ অভিবাসন, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত ও দক্ষ জনশক্তির তৈরির মাধ্যমে বিশ্ববাজারে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর