পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কানাডার হাইকমিশনারের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা, অর্থনৈতিক উন্নয়ন এবং জনগণের কল্যাণে অংশীদারত্ব বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৭:১৬ পিএম

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা, অর্থনৈতিক উন্নয়ন এবং জনগণের কল্যাণে অংশীদারত্ব বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে কানাডার হাইকমিশনার বলেন, গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ-কানাডার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পারস্পরিক সমৃদ্ধির ভিত্তি তৈরি করেছে। তিনি রোহিঙ্গা সংকট মোকাবিলায় ২০১৭ সাল থেকে কানাডার দেওয়া ৬০০ মিলিয়ন ডলারের বেশি সহায়তার বিষয়টি তুলে ধরেন।

আলোচনায় দুই দেশের বাণিজ্য সম্পর্কের অগ্রগতির বিষয়টিও গুরুত্ব পায়। ২০২৫ সালে বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে উল্লেখ করে উভয় পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ আরও সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করেন।

কৃষি, জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), শিক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ (টিভিইটি), বেসামরিক বিমান চলাচল, নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়। বৈঠকে বৈধ অভিবাসন সহজ করা, প্রতারণা ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধ এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের বিষয়েও আলোচনা হয়।

আসন্ন জলবায়ু সম্মেলন কপ ৩১-এ বাংলাদেশের প্রস্তুতি ও অগ্রাধিকার নির্ধারণের লক্ষ্যে জলবায়ু বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত...
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভিভিআইপি প্রটোকল পান, তবে অনেক বেশি ব্যক্তিগত সফর করায় সব সময় সেই সুবিধা দেওয়া সম্ভব হয় না। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী...
বাংলাদেশে বিপুলসংখ্যক রোহিঙ্গার দীর্ঘদিনের অবস্থান এ দেশে অর্থনীতি ও পরিবেশের ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে...
সৌদি আরবের কিং খালিদ বিমানবন্দরে হুতিদের হামলায় বাংলাদেশের কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ রোববার রাজধানীতে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর