তাড়াহুড়ো নয়, সকলের মতামত নিয়ে জুলাই সনদ বাস্তবায়িত হবে: চিফ হুইপ

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৬:১৩ পিএম

তাড়াহুড়ো নয়, সকলের মতামত  নিয়ে সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবয়ন করবে বিএনপি। এমনটাই জানিয়েছেন সরকার দলীয় চীফ হুইপ নুরুল ইসলাম মনি। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মনোনয়ন জমা দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্যই করেন তিনি।

চিফ হুইপ বলেন, 'প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে, জুলাই সনদের অক্ষর, দাড়ি-কমা-বিন্দু-সেমিকোলন, আমরা সবই বাস্তবায়ন করব, যেটা দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হয়েছে। সেটা আমরা বাস্তবায়ন করব। বাস্তবায়নের ক্ষেত্রে একটা হচ্ছে সংস্কারের সন্দর্ভ, আরেকটা হচ্ছে সংশোধনের সন্দর্ভ।'  

এ প্রসঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জানান, গণভোটের রায়ের সাথে রাষ্ট্রপতি নির্বাচনের কোনো সম্পর্ক নেই। 

এদিকে, রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী মির্জা ফখরুলই বিজয়ী হবেন বলে প্রত্যাশা বিএনপি নেতাদের। দুপুর ৩ টায় নির্বাচন কমিশনে মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দেন তারা।  

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, '...নির্বাচন কমিশনের যে নিয়ম আছে, সেই নিয়ম শতভাগ অনুসরণ করে আমরা জমা দিয়েছি।...'

জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
জাতীয় প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত সেরা তরুণদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠাতে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন...
ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে জানিয়ে সেই চক্র থেকে বেরিয়ে আসার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরাপদ অভিবাসন, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত ও দক্ষ জনশক্তির তৈরির মাধ্যমে বিশ্ববাজারে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
হামের উপসর্গ নিয়ে শনিবার ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮৯ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৫ জন রোগী। 
চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সেই মর্মান্তিক রাতের স্মৃতি আজও বিস্মৃতির অতলে হারিয়ে যায়নি। স্বজন হারানোর বেদনা, প্রত্যক্ষদর্শীর মর্মস্পর্শী স্মৃতিচারণ এবং...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর