বাণিজ্য-নিরাপত্তাসহ বিভিন্ন খাতে বাংলাদেশ-ভারত অংশীদারত্ব এগোচ্ছে: দীনেশ ত্রিবেদী

অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্বের সুদৃঢ় ভিত্তির ওপর বাংলাদেশ-ভারত সম্পর্ক ক্রমেই সমৃদ্ধ হচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ শনিবার সকালে রাজধানীর বারিধারায় ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০৯:৫৩ এএম

অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্বের সুদৃঢ় ভিত্তির ওপর বাংলাদেশ-ভারত সম্পর্ক ক্রমেই সমৃদ্ধ হচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ শনিবার সকালে রাজধানীর বারিধারায় ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 
 
এ সময় দীনেশ ত্রিবেদী বলেন, বাণিজ্য, যোগাযোগ ও নিরাপত্তা থেকে শুরু করে স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে দুদেশের অংশীদারত্ব এগিয়ে যাচ্ছে।

একইসাথে বাণিজ্য ও সংস্কৃতিসহ বহুমুখী সম্পর্ক আরও উন্নত করার কথা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের সাথে নবায়নযোগ্য জ্বালানি খাতে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে ভারতের।

এর আগে, যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বারিধারার ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়। পতাকা উত্তোলনের পর সমবেত কণ্ঠে ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, ঢাকায় বসবাসরত ভারতীয় নাগরিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আনুষ্ঠানিকতার অংশ হিসেবে সেখানে ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বিশেষ বাণীও পাঠ করে শোনানো হয়। এসময় দুদেশের জনগণের অভিন্ন আকাঙ্ক্ষা ও পারস্পরিক সংযোগকেই এই দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রকৃত প্রাণস্পন্দন বলে উল্লেখ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার।

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সপ্তাহে নয়াদিল্লি সফরে যেতে পারেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ঢাকা ও দিল্লির একাধিক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, সম্ভাব্য এ সফর ঘিরে দুই...
১৬ থেকে ৩০ আগস্ট সারা দেশে একযোগে উদযাপিত হতে যাচ্ছে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’। কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন ১৩টি ক্যাটাগরিতে ১৪ জন ব্যক্তি...
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট অতুল কেশবের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের একটি ব্যবসায়িক প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে। আজ বুধবার...
বাংলাদেশ রেলওয়ের জন্য ১৯টি লিংকে হফম্যান বুশ (এলএইচবি) প্রযুক্তির ব্রডগেজ যাত্রীবাহী কোচ সম্বলিত প্রথম ট্রেনসেট (রেক) সরবরাহ করতে প্রস্তুত ভারতের পাঞ্জাবের কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরি (আরসিএফ)।
আগামীকাল রোববার সড়ক পথে কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলা সদরসহ তিনটি উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শেষ মুহূর্তে চলছে জোর প্রস্তুতি।
ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর ও চাঁপাইনবাবগঞ্জের স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। আজ শনিবার সকাল থেকে এই দুই...
অটোরিকশার জন্য রাস্তায় হাঁটাও কঠিন এখন। তবুও প্রতিদিন গড়ে ৩ হাজার রিকশা তৈরি হচ্ছে সারা দেশে। একারণে দুর্ঘটনাও বেশি। অনেকে অলিগলি থেকে মহাসড়ক পর্যন্ত বেশিরভাগ দুর্ঘটনার জন্য অটোরিকশাকেই দায়ী করেন...
হাতে থাকা ৪ উইকেট নিয়ে সংগ্রহ বাড়িয়ে ৪২৬ রানে থেমেছে বাংলাদেশের ইনিংস। তাতে প্রথম ইনিংস শেষে বাংলাদেশ এগিয়ে ২২৮ রানে। টেস্টের মোটে আড়াই দিনেই যেন জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। এমন অবস্থা থেকে টেস্ট...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর