রাজধানীতে প্রতিদিন তৈরি হচ্ছে ৩ হাজার অটোরিকশা

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ১০:১২ এএম

অটোরিকশার জন্য রাস্তায় হাঁটাও কঠিন এখন। তবুও প্রতিদিন গড়ে ৩ হাজার রিকশা তৈরি হচ্ছে সারা দেশে। একারণে দুর্ঘটনাও বেশি। অনেকে অলিগলি থেকে মহাসড়ক পর্যন্ত বেশিরভাগ দুর্ঘটনার জন্য অটোরিকশাকেই দায়ী করেন এখন। এমন বাস্তবতায় যন্ত্রাংশ আমদানি ও উৎপাদনের লাগাম টানা জরুরি বলছেন বিশেষজ্ঞরা।

সড়কে ট্রাক থাকুক কিংবা বাস, অটোরিকশা পাত্তা দেয় না কাউকেই। প্রাইভেট কার, মোটরসাইকেল তো আরও তুচ্ছ বিষয়। নিজের প্রয়োজনে এরা হঠাৎই মোড় ঘোরায়। পেছনে, কতো গতিতে, কোন বাহন আসছে, তা দেখারই দরকার মনে করেন না চালক। এতে অলিগলি থেকে মহাসড়ক, সব জায়গাতেই ঘটছে অসংখ্য দুর্ঘটনা।

রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য বলছে, ২০২৫ সালে অটোরিকশাসহ বিভিন্ন তিন চাকার যানের দুর্ঘটনায় নিহত হন ১ হাজার ৮৬৫ জন। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল থেকে পাওয়া তথ্যে জানা যায়, ২০২৬ সালের প্রথম ৪ মাসে অটোরিকশা-দুর্ঘটনার শিকার হয়েছেন ১ হাজার ১১৪ জন। একই ধরনের দুর্ঘটনায় ২০২৪ সালে গড়ে প্রতিদিন ১১ জনের বেশি চিকিৎসা নেন।

যান্ত্রিক অসামঞ্জস্যতাসহ অটোরিকশা দূর্ঘটনার ১১টি কারণ উঠে এসেছে বুয়েটের গবেষণায়। অনুসন্ধানে দেখা গেছে, মিরপুর, কামরাঙ্গীর চর, হাজারীবাগ, মোহাম্মদপুরসহ ৮টি এলাকার বিভিন্ন কারখানায় দিনে আড়াই থেকে ৩ হাজার নতুন রিকশা তৈরি হচ্ছে। বিশ্লেষকদের মতে, সড়কে অটোরিকশা বন্ধের চেয়ে, যন্ত্রাংশ আমদানি কমানো গেলে প্রভাব বেশি পড়বে। 

বুয়েটের অধ্যাপক ড. হাদিউজ্জামান বলেন, শুরুটা করতে হবে নতুন করে যেন জন্ম না হয়। তাহলে আমার যে আমদানি আছে, আমরা যে অ্যাঙ্গেল বা চেসিস আমদানি করছি, এবং যে মটোরটা ব্যবহার করা হয়, এটাও কিন্তু আমদানি করতে হয়। তাহলে আপনি আমদানির ওপর আগে নিয়ন্ত্রণটা করেন। ইনপুট যদি বন্ধ হয়ে যায়, আউটপুট এমনিই বন্ধ হয়ে যাবে। আমদানি থেকে আমাদেরকে শুরু করতে হবে। তারপর আপনি ওয়ার্কশপগুলোতে হাত দেন। এরপর বিদ্যুতের যে অপচয়, যে চুরি হচ্ছে- সারা রাত বিদ্যুৎ চুরি হচ্ছে, আর সারা দিন সড়কে যানজট আর দুর্ঘটনা তৈরি করছে।

গেল জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত অবৈধ অটোরিকশার বিরুদ্ধে প্রায় ১ লাখ ৭৫ হাজার ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। এর মধ্যে ৩ হাজার ৫১৮টি বাহন ডাম্পিং করা হয়েছে।

ডিএমপি'র অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমান বলেন, 'কাজটা তো এত সহজ না। আমাদেরকে একটু সময় দিতেই হবে। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা আমাদের প্রধান সড়কটাকে ফ্রি রাখার চেষ্টা করি। কিন্তু আমরা খুব বিনয়ের সঙ্গে আমাদের ব্যর্থতার জায়গাটাও স্বীকার করি, যে আমরা আসলে সম্পূর্ণ ফ্রি রাখতে পারি না। কারণ ম্যানুয়ালি আমাদের হাতে যতটুকু জনবল থাকে, এই জনবল দিয়ে এটা ফ্রি রাখা সম্ভব না।'

সড়কে শৃঙ্খলা আনতে ২০২৫ সালে অটোরিকশা ব্যবস্থাপনার গাইডলাইন তৈরি করে সরকার। তবে প্রজ্ঞাপন না হওয়ায় সেটা এখনও কার্যকর হয়নি।

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ পরিচালনা করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। আজ বৃহস্পতিবার বিকেলে বিআরটিসি জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা এক সংবাদ বিজ্ঞপ্তিতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দেশের পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরাপদ অভিবাসন, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত ও দক্ষ জনশক্তির তৈরির মাধ্যমে বিশ্ববাজারে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর