স্থানীয় নির্বাচনে প্রয়োজন ৬ হাজার কোটি টাকা, বরাদ্দ আছে চলতি বাজেটেই: প্রতিমন্ত্রী শাহে আলম

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ১১:৫৭ এএম

পাঁচটি স্থানীয় সরকার অর্থাৎ সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে নির্বাচনে প্রয়োজন হবে প্রায় ছয় হাজার কোটি টাকা, চলতি বাজেটেই এই অর্থ বরাদ্দ আছে।

আজ সোমবার সচিবালয়য়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ কথা জানিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, চলতি ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে পাঁচটি স্থানীয় সরকার নির্বাচনের অর্থ বরাদ্দ রাখা আছে। এই অর্থ বছরের মধ্যেই এই নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করতে চায় সরকার।

মীর শাহে আলম বলেন, নির্বাচনগুলোর আয়োজনে প্রায় ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষে আলোচনা করে নির্বাচনের সময় নির্ধারণ করা হবে।

জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
অদক্ষতা ও অসদাচরণের অভিযোগে লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়ার (সিকা) সপ্তম শীর্ষ সম্মেলনে আজ ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের বক্তব্য চলাকালে সম্মেলন কক্ষ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি বলেন, ‘এ ধরনের উদ্যোগ অন্যদেরও ভালো কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে।’
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর