রাষ্ট্রপতি পদে ভোট হচ্ছেই, কে যাচ্ছেন বঙ্গভবনে জানা যাবে বৃহস্পতিবার   

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৯:০৩ পিএম

রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কোনো প্রার্থীই প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে নির্বাচনে চূড়ান্ত দুই প্রার্থী– বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যের অলি আহমদ। 

আগামী বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন ৩৪৯ জন সংসদ সদস্য। মঙ্গলবার এসব তথ্য জানান ইসি সচিব। 

আজ ছিল রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় ৩৫ বছর পর ভোটগ্রহণ হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনে। 

১৯৯১ সালের রাষ্ট্রপতি আইন মোতাবেক ভোট হবে প্রকাশ্যে। জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট দেবেন ৩৪৯ জন সংসদ সদস্য। ব্যালটে নাম ও স্বাক্ষর দেবেন ভোটাররা। 

ইসি সচিব  আখতার আহমেদ জানান, নির্বাচনের কাজে ইসির ২০ জন সহায়ক কর্মকর্তা থাকবেন। রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালটের রং হবে সাদা-কালো। বৈধ এবং অবৈধ ভোট গণনা শেষে বৃহস্পতিবারই প্রাথমিক ফলাফল ঘোষণা করবেন নির্বাচনি কর্মকর্তা। 

৩৫ বছর পর হতে যাওয়া রাষ্ট্রপতি ভোট নিয়ে সব মহলেই কৌতুহল। ভোটের প্রাথমিক ফল ঘোষণা শেষে বৃহস্পতিবারই গেজেট প্রকাশ করবে ইসি। 

৫টি স্থানীয় সরকার নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি আরও জানান, চলতি অর্থবছরে নির্বাচন আয়োজনের জন্য ছয় হাজার কোটি টাকার বাজেট ধার্য করা হয়েছে। 
পাঁচটি স্থানীয় সরকার অর্থাৎ সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে নির্বাচনে প্রয়োজন হবে প্রায় ছয় হাজার কোটি টাকা, চলতি বাজেটেই এই অর্থ বরাদ্দ আছে।
রাষ্ট্রপতি পদে নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের...
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, চলতি অর্থবছরের মধ্যে সিটি করপোরেশন, ইউনিয়ন পরিষদ, পৌরসভাসহ ৫টি নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার দুপুরে মৌলভীবাজার জেলার...
বিএনপি মুখ ফিরিয়ে নিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনীতি করতে পারবে কি না– এই প্রশ্ন তুলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। মঙ্গলবার রাতে...
ইসরায়েলে এবারের নির্বাচনী প্রচারে অনেকটাই আড়ালে গাজা যুদ্ধ বা দ্বি-রাষ্ট্র সমাধান। বরং ভোটারদের কাছে প্রাধান্য পাচ্ছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্ব, গণতান্ত্রিক শাসনব্যবস্থার ভবিষ্যৎ...
শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি এখনও পর্যালোচনা প্রক্রিয়ায় রয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
ইরান যুদ্ধে সহায়তা না করায় এবার দক্ষিণ কোরিয়াকে পেছনে ঠেলে কিমের দিকেই ঝুঁকছেন ট্রাম্প। দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্রকে দূরে সরিয়ে উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের জন্য যেন নতুন দরজা খুলে দিচ্ছেন...
লোডিং...

এলাকার খবর