দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৮:১৮ পিএম

পুলিশ প্রশাসনে বড় রদবদল এনে দুই ডিআইজিসহ ১৭ জ্যেষ্ঠ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। এর মধ্যে পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মু. মাহবুবুর রশীদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) নতুন কমিশনার এবং পিবিআইয়ের ডিআইজি মো. হুমায়ুন কবিরকে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) হিসেবে পদায়ন করা হয়েছে।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই বদলির নির্দেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনগুলোতে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ। জনস্বার্থে জারি করা এই নির্দেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।

একটি প্রজ্ঞাপনে- পিবিআইয়ের ডিআইজি মো. হুমায়ুন কবিরকে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি মো. হুমায়ুন কবীরকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।

এছাড়া রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. তোফায়েল আহমেদ মিয়াকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার করা হয়েছে। এপিবিএনের পুলিশ সুপার নাজমুল আলমকে ডিএমপিতে বদলি করা হয়েছে। এছাড়া এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিমকে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে খাগড়াছড়িতে সংযুক্ত করা হয়েছে।

অন্য একটি প্রজ্ঞাপনে- এসবির ডিআইজি মু. মাহবুবুর রশীদকে রংপুর মহানগর পুলিশ কমিশনার (ডিআইজি) করা হয়েছে। ডিএমপির উপ-কমিশনার আসলাম উদ্দিনকে পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া নোয়াখালী পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরুল আমীনকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টাররে সংযুক্ত করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে ২০২৫ সালের ১১ ডিসেম্বর জারি করা আদেশে যুগ্ম পুলিশ কমিশনার, ডিএমপি মোহাম্মদ কামরুজ্জামানকে অতিরিক্ত ডিআইজি, পুলিশ সদর দপ্তরে বদলির আদেশ বাতিল করা হয়েছে। পাশাপাশি গত ৫ মে জারি করা আদেশে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইল পুলিশ সুপার হিসেবে বদলির আদেশও বাতিল করা হয়েছে।

এসপি পদমর্যাদার ৯ পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
প্রজ্ঞাপন অনুযায়ী, এপিবিএনের পুলিশ সুপার মো. শাহাদাত হোসেনকে পুলিশ সুপার পিবিআই হিসেবে বদলি বরা হয়েছে। এসবি ঢাকার বিশেষ পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেনকে (এসএমপি সিলেটের উপপুলিশ কমিশনার হিসেবে পূর্বের বদলির আদেশ বাতিল করে) পুলিশ সুপার পিবিআই হিসেবে পদায়ন করা হয়েছে। 

আরপিএমপি রংপুরের উপপুলিশ কমিশনার মো. আবদুর রহমানকে পুলিশ সুপার পিবিআই হিসেবে ও পিবিআইয়ের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো. জাফর হোসেনকে সিআইডির পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছে। 

পিবিআইয়ের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদকে ইন–সার্ভিস ট্রেনিং সেন্টার গাজীপুরে কমান্ডেন্ট (পুলিশ সুপার) হিসেবে বদলি করা হয়েছে। ইন–সার্ভিস ট্রেনিং সেন্টার গাজীপুরের কমান্ডেন্ট (পুলিশ সুপার) এস এম সিরাজুল হুদাকে ইন–সার্ভিস ট্রেনিং সেন্টার ঝিনাইদহে কমান্ডেন্ট (পুলিশ সুপার) হিসেবে বদলি করা হয়েছে। 

পিবিআইয়ের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ–উজ–জামানকে সিআইডিতে পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। পিবিআইয়ের আরেক পুলিশ সুপার এস এম রফিকুল ইসলামকে বদলি করা হয়েছে এপিবিএনের পুলিশ সুপার হিসেবে। 

এছাড়া এসএমপি সিলেটের উপপুলিশ কমিশনার মো. রিয়াজুল কবিরকে রংপুরে সংযুক্ত রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। 

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে ১ হাজার ৭০২ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে।
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি করবে সরকার, পাশেই নির্মাণ করা হবে কেন্দ্রীয় কারাগার। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা জানান। 
দুই একটি বিচ্ছিন্ন ঘটনা দিয়ে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিচার করা যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিএনপিকে ঢালাওভাবে চাঁদাবাজের তকমা দিলে জনগণই তার...
অসদাচরণ ও ‘পলায়নের’ অভিযোগে পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের আদেশ জারি করা হয়।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর