পুলিশের ৩ এডিসি ও ৪ সহকারী কমিশনারকে বদলির প্রজ্ঞাপন

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ১০:৩০ পিএম

বাংলাদেশ পুলিশের তিন অতরিক্ত উপপুলিশ কমিশার (এডিসি) ও চার সহকারী কমিশনারকে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার থেকে জারি করা এক প্রজ্ঞাপনে  এসব কর্মকর্তাকে বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়। 

প্রজ্ঞাপনে পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির স্বাক্ষর করেছেন। 

উল্লিখিত কর্মকর্তাদের আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণের আদেশ দেওয়া হয়েছে। অন্যথায় ৬ সেপ্টেম্বর থেকে তাৎক্ষণিক অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবে বলেও উল্লেখ করা হয়েছে। 

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, আরএমপি রাজশাহীর অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমানকে পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। সিএমপি চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ কমিশনার আবদুল্লাহ মোহাম্মদ শেষ সাদীকে কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। 

বিএমপি বরিশালের অতিরিক্ত পুলিশ কমিশনার সাবিহা মেহেবুবাকে বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। 

পিএসটিএস বেতবুনিয়া রাঙ্গামাটিতেসংযুক্ত সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলামকে সিরাজগঞ্জ উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসাইন সাঈদীকে বান্দরবানের লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। সিএমপি চট্টগ্রামের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আরিফ ইকবালকে পিবিআইয়ের সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। 

এছাড়া, সিএমপি চট্টগ্রামের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুর রহিমকে বান্দরবানের এসএএফে সিএমপি চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। 

 

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে ১ হাজার ৭০২ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে।
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি করবে সরকার, পাশেই নির্মাণ করা হবে কেন্দ্রীয় কারাগার। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা জানান। 
অসদাচরণ ও ‘পলায়নের’ অভিযোগে পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের আদেশ জারি করা হয়।
দেশের চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার টাঙ্গাইল, নীলফামারী, পটুয়াখালী ও পিরোজপুর‌ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সেই মর্মান্তিক রাতের স্মৃতি আজও বিস্মৃতির অতলে হারিয়ে যায়নি। স্বজন হারানোর বেদনা, প্রত্যক্ষদর্শীর মর্মস্পর্শী স্মৃতিচারণ এবং...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর