মন্ত্রিসভায় রদবদলকে ইতিবাচক বলছেন বিশ্লেষকেরা, দেখছেন শঙ্কাও

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৮:৪৬ এএম

১৮০ দিনের কাজের গতি ও দক্ষতা যাচাইয়ের অংশ হিসেবে মন্ত্রিসভায় রদবদলকে ইতিবাচক বলছেন বিশ্লেষকেরা। তবে সরকারের সঠিক পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নে একটি পরামর্শক দল গঠনের তাগিদ দিচ্ছেন বিশ্লেষকদের কেউ কেউ। তাদের মতে, মন্ত্রিসভার আকার বাড়ায় রাজনৈতিক দল হিসেবে বিএনপির জনসম্পৃক্ততা কমার আশঙ্কা দেখা দিয়েছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর ১৭ ফেব্রুয়ারি শপথ নেয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। প্রধানমন্ত্রী ছাড়াও এদিন শপথ নেন ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী। এর বাইরে মন্ত্রী-প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টা। পরে মন্ত্রীদের মধ্যে হাফিজ উদ্দিন আহমদ স্পিকারের ও প্রতিমন্ত্রীদের মধ্যে কায়সার কামাল ডেপুটি স্পিকারের দায়িত্ব পান।

সম্প্রতি মন্ত্রিসভায় রদবদলকে সরকারের ১৮০ দিনের কাজের গতি ও দক্ষতা যাচাই বলছেন বিশ্লেষকরা। দুই দশক পর ক্ষমতায় আসা বিএনপি সরকারের এ রদবদল ইতিবাচক বার্তা দিলেও, সরকারের আকার বাড়ায় রাজনৈতিক দল হিসেবে জনসম্পৃক্ততা কমে আসার আশঙ্কা করছেন তারা। 

রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক জোবাইদা নাসরীন বলেন, ছয় মাসে এসে যে জায়গাটা আওয়ামী লীগও করেছিল,সেটির পুনরুৎপাদন করেছে মাত্র। সরকারেক বড় করা, বিপরীতে রাজনৈতিক দল হিসেবে বিএনপির কার্যক্রম, সক্রিয়তা, কর্মসূচি এবং জনসমর্থন ও জনগণের পাশে থাকার জায়াগাগুলো যদি ক্ষীণ করে ফেলে, তাহলে কিন্তু বিএনপি রাজনৈতিক দল হিসেবে ঝুঁকির মুখে পড়বে।

দেশের স্বার্থে সরকারপ্রধানের আন্তরিকতা স্পষ্ট উল্লেখ করে, সরকারের কার্যকর সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে শক্তিশালী পরামর্শক দল গঠনের তাগিদ দেন তিনি। 

রাজনৈতিক বিশ্লেষক ড. দিলারা চৌধুরী বলেন, যখন এই মন্ত্রীরাই সরকারকে ঠিকমতো চালাতে পারছে না,তখন আরও কয়েকজনকে নিয়ে আসলে কী সরকারের কার্যক্ষমতা বাড়বে?এত বড় মন্ত্রিসভা করাই হয়েছে দলীয় লোকদের জায়গা দেওয়ার জন্য। কিন্তু তার সদিচ্ছা আছে বোঝা যায়, একজনের পক্ষে তো সম্ভব না। খুব শক্তিশালী উপদেষ্টা টিম দরকার।

আকার বৃদ্ধি নয়, দক্ষতা মূল্যায়নের ভিত্তিতে মন্ত্রিসভার রদবদল পরিবর্তিত রাজনীতিতে ইতিবাচক বার্তাই বহন করছে বলে মনে করেন বিশ্লেষকেরা। 

সরকার চীনের তৈরি জে–১০ যুদ্ধবিমান কিনছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। 
মুখে নয়া বন্দোবস্তের কথা না বলেও নীরবে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবর্তনের কাজটি করছেন বলে জানিয়েছেন বিটিভির মহাপরিচালক কাজী জেসিন। আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রীর...
আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দেওয়ার প্রস্তাব রেখে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের...
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ও দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে চায় সরকার। সোমবার সকালে তেজগাঁওয়ে সড়ক ভবনে বাংলাদেশ রোড সেফটি প্রকল্পের উদ্যোগে এক অনুষ্ঠানে এ কথা বলেন সড়ক ও...
ছয় মাসে তিনটি শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা বন্ধ এবং ৬১ হাজার ৮৮১ জন বেকার হওয়ার ভুল তথ্য দেওয়ায় দুঃখপ্রকাশ করেছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। এক বিবৃতিতে তারা জানিয়েছে, যাচাই না করে...
অক্টোবরে ঢাকায় বাংলাদেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে চায় ব্রাজিল। ম্যাচ আয়োজনে বিশাল বাজেটের জন্য সরকারের সহায়তা মিলবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তবে বাফুফে স্পন্সর যোগাড় করতে...
হরমুজ প্রণালি খুলে দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনার মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। আজ আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাতের এই দিনটি সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশেও পালিত...
লোডিং...

এলাকার খবর