আজ বসছে সংসদের তৃতীয় অধিবেশন

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০১:১১ পিএম

আজ বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। বেলা তিনটায় শুরু হবে এই অধিবেশন। এবারের অধিবেশনে উত্থাপন করা হবে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন এবং জাতীয় মানবাধিকার কমিশন আইনের খসড়াসহ বেশ কয়েকটি বিল। সংসদীয় স্থায়ী কমিটি গঠনের বিষয়টিও এবারের অধিবেশনে অগ্রাধিকার পাবে। 

উল্লেখ্য, বছরের এই সময়ে ডাকা সংসদ অধিবেশন সাধারণত খুব একটা দীর্ঘ হয় না। অধিবেশন শুরু হওয়ার আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটি অধিবেশনের মেয়াদ ঠিক করবে। সব মিলিয়ে এবারের এই তৃতীয় অধিবেশন ১০–১১ কার্যদিবস চলতে পারে। 

সংসদ সচিবালয় জানিয়েছে, এবারের অধিবেশনে কয়েকটি বিল উত্থাপন ও পাস করা হতে পারে। জানা গেছে, এখন পর্যন্ত গুম প্রতিরোধ ও প্রতিকার এবং জাতীয় মানবাধিকার কমিশন বিলসহ তিনটি বিল সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট শাখায় জমা হয়েছে। আরও কয়েকটি বিল আসার কথা রয়েছে। 

মানবাধিকার কমিশনসহ বেশ কয়েকটি আইনের খসড়া নিয়ে ইতোমধ্যেই আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তাই এবারের অধিবেশনে বিল দুটি নিয়ে সরকার ও বিরোধী দলের সদস্যদের মধ্যে বিতর্ক এবং যুক্ত-তর্ক উত্থাপন হতে পারে। 

এছাড়া বিদ্যুৎ-গ্যাস, সারসংকটের মতো জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও সংসদে বিরোধী দল এবং স্বতন্ত্র সংসদ সদস্যরা আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। 

দেশের আইনে বাবাকে শিশুর ‘স্বাভাবিক অভিভাবক’ হিসেবে গণ্য করা হলেও বাস্তবে অনেক ক্ষেত্রে প্রকৃত পরিচর্যাকারী মাকে চরম ভোগান্তির মুখোমুখি হতে হয়। বিশেষ করে স্কুলে ভর্তি, জরুরি চিকিৎসা বা বিদেশভ্রমণের...
সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল অংশ না নিলেও বিতর্কের সুযোগ থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার বিকেলে  জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে সংবিধান সংশোধনে বিশেষ কমিটির সপ্তম বৈঠক শেষে সংবাদ...
প্রবাসীদের যেকোনো ধরনের সমস্যা সমাধানে বিশেষ আদালতের পরিকল্পনা নিয়েছে সরকার। এক্ষেত্রে রামরু যদি পাশে থাকতে চায় তাদের স্বাগত জানানো হবে।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদার ও বিনিয়োগ বৃদ্ধিতে ভূমিকা রাখতে এদেশে সফররত যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর