নেপালে হতাহতদের মধ্যে এখনও কোনো বাংলাদেশি নেই: দূতাবাস

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০২:১৯ পিএম

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে এখনও পর্যন্ত কোনো বাংলাদেশির নিহত বা আহতের তথ্য পাওয়া যায়নি। আজ নেপালে বাংলাদেশি দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাস জানিয়েছে, দূতাবাস আকস্মিক ভয়াবহ বন্যার সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছে। এখন পর্যন্ত এই ঘটনায় কোনো বাংলাদেশি নাগরিকের নিহত বা আহত হওয়ার তথ্য পাওনা যায়নি।

তারা বলছে, তবে গতকাল সাময়িক সময়ের জন্য কাঠমাণ্ডু-পোখারা মহাসড়ক বন্ধ থাকায় কিছু বাংলাদেশি নাগরিক মহাসড়কে আটকা পড়েছিলেন। পরবর্তীতে সড়ক যোগাযোগ চালু হলে তারা নিরাপদে গন্তব্যে পৌঁছান।

দূতাবাস জানিয়েছে, দূতাবাস নেপাল সরকারের সাথে সকল ধরনের যোগাযোগ বজায় রেখেছে এবং বাংলাদেশ সরকার ঘোষিত যেকোনো সাহায্য-সহযোগিতা পৌঁছে দেওয়া এবং উভয় দেশের মধ্যে এ সংক্রান্ত মত বিনিময় এবং কার্যক্রম সমন্বয় করছে। 

শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেয়েছেন।
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগপ্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে সরকার। দেশটিতে ১০ হাজার বাংলাদেশি কর্মী সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া। এ ছাড়া বাংলাদেশের ৩৩৮টি...
চাকরির কথা বলে রাশিয়ায় নেওয়ার পর যুদ্ধে পাঠিয়ে ২০ বাংলাদেশির মৃত্যুর ঘটনায়, মূলহোতা মিজানসহ ২ জনকে গ্রেপ্তার করেছে এসআরবি। বুধবার বাহিনীটি জানায়, জাবালে নূর, এসআর এবং টিএস নামে ৩টি প্রতিষ্ঠানের...
এখনই সৌদি আরবে সেনা পাঠানোর উদ্যোগ নেই ঢাকার। তবে মক্কা-মদিনা আক্রান্ত হলে পাশে দাঁড়াবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি আরও জানান, মধ্যপ্রাচ্য উত্তেজনায় জ্বালানি সংকট হলে তার...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর