গুমের তদন্তভার স্বাধীন মানবাধিকার কমিশনকে দেওয়ার দাবি অধিকারের

গুমের অভিযোগ তদন্ত করার ক্ষমতা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে না দিয়ে স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনের ওপর তদন্তভার দিতে হবে এবং তা আইনে উল্লেখ করতে হবে। এমন দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন অধিকার।

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ১২:২০ পিএম

গুমের অভিযোগ তদন্ত করার ক্ষমতা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে না দিয়ে স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনের ওপর তদন্তভার দিতে হবে এবং তা আইনে উল্লেখ করতে হবে। এমন দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন অধিকার।

আজ শনিবার রাজধানীতে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ দাবি জানায় সংগঠনটি। 

সংগঠনটি বলছে, গত ৩ আগস্ট মন্ত্রিসভায় অনুমোদিত-গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬ খসড়া আইনের ধারা মোতাবেক শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগের তদন্ত সংশ্লিষ্ট বাহিনী পরিচালনা করতে পারবে না এবং সরকার তদন্তভার অভিযুক্ত বাহিনী ব্যতিরেকে অন্য কোনো বাহিনী বা আন্তঃবাহিনীর তদন্ত দলের কাছে অর্পণ করতে পারবে। কিন্তু এর ফলে পুলিশসহ যেকোনো শৃঙ্খলা বাহিনী কর্তৃক গুমের তদন্ত পক্ষপাতদুষ্ট হবে বলে মনে করছে অধিকার।

অনুষ্ঠানে আগত গুমের শিকার ব্যক্তিরা গুমের সংস্কৃতি পরিবর্তনের দাবি করে। বর্তমান সরকারের সময় ঘটে যাওয়া গুমের ঘটনার সমালোচনা করেন তারা।

তারা দাবি জানান, গুমসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের তদন্ত করার ক্ষমতা স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনকে দিতে হবে।

অনুষ্ঠানে ভুক্তভোগীরা দাবি জানান, স্ত্রী-সন্তানেরা যাতে গুম হওয়া ব্যক্তির ব্যাংক হিসাব পরিচালনাসহ স্থাবর ও অস্থাবর সম্পত্তি হস্তান্তর করতে পারেন সে ব্যবস্থা করতে হবে। সেই সাথে গুম থেকে ফেরত আসাদের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান ভুক্তভোগীরা। গুমের সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে বলেও দাবি জানান তারা।

প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ পরিচালনা করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। আজ বৃহস্পতিবার বিকেলে বিআরটিসি জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা এক সংবাদ বিজ্ঞপ্তিতে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরাপদ অভিবাসন, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত ও দক্ষ জনশক্তির তৈরির মাধ্যমে বিশ্ববাজারে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,...
সচিবালয়কে সরিয়ে আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলা মাঠে স্থানান্তরে আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন গৃহায়ণ ও...
দাবির মুখে আগামী ১৬ অক্টোবর পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেছে অধিদপ্তর। আর প্রশ্নফাঁসে গঠন করা হয়েছে ৫ সদস্যের তদন্ত কমিটি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর