যান চলাচলের জন্য খুলল তুরাগের দুই সার্ভিস লেন

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত তুরাগ নদীর ওপর নির্মিত দুই লেনের দুটি সার্ভিস লেন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পিএম

সকালে এর উদ্ভোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: ইনডিপেনডেন্টঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত তুরাগ নদীর ওপর নির্মিত দুই লেনের দুটি সার্ভিস লেন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

আজ বুধবার সকালে এর উদ্ভোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। 

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, জনগণের সুবিধায় নিচের সড়কের বিকল্প হিসেবে দুই লেনের দুটি সার্ভিস লেন করা হয়েছে। একটি ধউর থেকে আশুলিয়ার দিকে এবং অন্যটি আশুলিয়া থেকে ধউরের দিকে যান চলাচল করবে। সার্ভিস সেতু দুটি টোলমুক্ত থাকবে। ভবিষ্যতেও এসব সড়কে কোনো টোল নেওয়া হবে না।

যান চলাচলের জন্য খুলল তুরাগের দুই সার্ভিস লাইন। ছবি: ভিডিও থেকে নেওয়ামন্ত্রী বলেন, লেন দিয়ে যান চলাচল চালুর পর এই অংশে মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ আরও এগিয়ে যাবে।

মন্ত্রী আরও বলেন, প্রকল্পের মেয়াদ রয়েছে ২০২৮ সালের জুন পর্যন্ত। এরই মধ্যে প্রকল্পের ৭২ শতাংশ কাজ শেষ হয়েছে। প্রকল্প বাস্তবায়নে যেসব চ্যালেঞ্জ ছিল সেগুলো সমাধান করা হয়েছে। এখন কাজের গতি আরও বাড়ানো হবে। 

মন্ত্রিসভা বৈঠকে নবম পে–স্কেল প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার বিকেলে সচিবালয়ের নতুন এক নম্বর ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ মন্ত্রিসভা বৈঠকে...
প্রতিশোধ নয়, এখন প্রতিকারের সময় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুমের শিকার ভুক্তভোগী পরিবারের দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকেই। আজ রোববার রাজধানীতে আন্তর্জাতিক গুম প্রতিরোধ...
বাংলাদেশ থেকে মালেশিয়া সরকার দুই লাখ শ্রমিক নেবে। সেপ্টেম্বর মাস থেকে এ শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রোবাবার সকালে সচিবালয়ে স্থানীয় সরকার...
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপাল ও তিব্বতের বিস্তীর্ণ এলাকা। এর প্রভাব পড়েছে ভারতের বিহারেও। আকস্মিক এই বন্যার প্রভাব বাংলাদেশে কোনো ঝুঁকি তৈরি করবে কি না- সেই প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, এখন...
মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচল কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। আজ...
সামাজিকমাধ্যমে টলিউড অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের একটি অংশ তাঁর ছবি শেয়ার করছেন, যেখানে ক্যাপশনে লেখা ‘প্রয়াত’! আর সেই ছবি দেখে অনেক অনুরাগী শোকবার্তাও দিতে...
ম্যাচটি শেফিল্ডের ঘরের মাঠে হলেও মোটেও সহজ ছিল না। ম্যাচের মোটে ১ মিনিট যেতেই গোল হজম করেছিল শেফিল্ড। অবশ্য ৪র্থ মিনিটেই সমতায় ফেরায় তারা। ৬৭ মিনিটে আরেকদফা পিছিয়ে পড়ে শেফিল্ড। এবারও প্রতিক্রিয়া...
দেশের বাজারে সোনার দাম আরও কমেছে। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস। নতুন দাম আজ বুধবার সকাল ১০টা থেকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর