শহীদ জিয়া শিশু পার্ক খুলবে আগামী বছরের জুনে

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পিএম

আগামী বছরের জুনে নগরবাসীর জন্য খুলছে শহীদ জিয়া শিশু পার্ক। ১৫টি অত্যাধুনিক রাইড কেনার জন্য আহ্বান করা হয়েছে আন্তর্জাতিক দরপত্র। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বলছে, এটি হবে সরকারি ব্যবস্থাপনায় কম মূল্যে সবচেয়ে আধুনিক শিশু পার্ক। 

সিটি প্রশাসক জানালেন, নামের কারণে এতদিন অবহেলিত ছিল পার্কটি। 

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে ১৯৭৯ সালে রাজধানীর শাহবাগে ৬ দশমিক ১ হেক্টর জায়গায় প্রতিষ্ঠিত হয় জিয়া শিশু পার্ক। এটি ছিল রাজধানীতে সবচেয়ে কম মূল্যে বিনোদনের কেন্দ্র। 

২০১৮ সালে নাম পালটে করা হয় শাহবাগ শিশু পার্ক। রক্ষণাবেক্ষণের অভাবে একসময় সেটি বন্ধই হয়ে যায়। পরে, ২০২৪ সালের ৫ আগস্টের পর আবার পুরোনো নাম ফেরানো হয়। 

এবার অত্যাধুনিক ১৫টি রাইডের পাশাপাশি আধুনিক সব সুযোগ সুবিধা নিয়ে চালু হতে যাচ্ছে শহীদ জিয়া শিশু পার্ক। 

ডিএসসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইফুল ইসলাম জয় বলেন, ‘১৫টি অত্যাধুনিক রাইড ছাড়াও শিশুদের বিনোদনের জন্য নানা রাইড ও ব্যবস্থা থাকবে।’ 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বলছেন, শুধু প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম জড়িয়ে থাকায় এতদিন অবহেলায় পড়ে ছিল পার্কটি। আগামী বছরের ৩০ জুনের মধ্যে এটি নতুন রূপে খুলে দেওয়ার আশা কর্তৃপক্ষের।

ডিএসসিসির প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, ‘শহীদ জিয়াইর রহমানের নামে যখন আজকের এই শিশু পার্কটা নামকরণ করা হয়েছে; শুধু সেই নামকরণের কারণেই দীর্ঘদিন ধরে এটা অবহেলিত অবস্থায় পড়ে আছে। এগুলো করে কাউকে খাটো করা যায় না। আমি দায়িত্ব নেওয়ার পরে চেষ্টা করছি এটা যত দ্রুত কাজ সম্পাদন করা যায়।’ 

বর্তমানে প্রকল্পের ভৌত অগ্রগতি ৩০ শতাংশ। বিদেশ থেকে নতুন রাইডগুলো আসার পরই শুরু হবে পার্ক চালু করার কাজ। 

জানুয়ারিতে বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে বিশৃঙ্খলার শঙ্কা দেখা দিয়েছে। মাওলানা জুবায়েরের অনুসারীরা দুই পর্বের অনুমতি পেলেও এখন পর্যন্ত অনুমতি মেলেনি মাওলানা সাদের অনুসারীদের। টঙ্গী মাঠ ছাড়া অন্য কোথাও...
অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআ)  সংস্কারের বিরুদ্ধে আন্দোলনের দায়ে দেওয়া ২১ কর্মকর্তার শাস্তি প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার প্রজ্ঞাপন জারি করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ-আইআরডি।
একসময় ভারত-মিয়ানমার থেকে আসতো ফেনসিডিল ও ইয়াবা। আর এখন রাজধানীর কাছেই তৈরি হচ্ছে ইয়াবাসহ নানা মাদক। এ বছর অন্তত ৬টি মাদক কারখানার সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কয়েক বছরে পাওয়া গেছে ১০টিরও বেশি। 
তৃণমূল পর্যায়ে চাঁদাবাজি নির্মূলের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের দাবি বিশিষ্টজনদের। রাজধানীর ধানমন্ডিতে এক গোলটেবিল আলোচনায় এই দাবি জানানো হয়। এসময়, বাজার নিয়ন্ত্রণের দাবিও জানান আলোচকেরা।...
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জোড়খালী উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ১৮ শিক্ষার্থী। তাদের মধ্যে ১৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার...
আইনশৃঙ্খলা বাহিনী ২৪ ঘণ্টার বেশি কাউকে আটক রেখে গ্রেপ্তার না দেখালে এবং আইনি লড়াইয়ের সুযোগ না দিলে, বাকি সময়টুকু গুম হিসেবে গণ্য হবে। আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে এই তথ্য জানান...
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত দুটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ওমর সানি (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার হাওয়াই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা হয়। 
ঢাকার নবাবগঞ্জের খাসরুল এলাকায় সিএনজির নিয়ন্ত্রণ হারিয়ে মো. আলাউদ্দিন (২০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার বিকেল ৪টার দিকে নবাবগঞ্জ থানাধীন খাসরুল এলাকায় এ দুর্ঘটনা হয়। পরে গুরুতর আহত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর