স্থানীয় নির্বাচনে যেকোনো বৈধ প্রার্থীই অংশ নিতে পারবেন: প্রতিমন্ত্রী

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পিএম

স্থানীয় সরকার নির্বাচনে যেকোনো বৈধ প্রার্থী অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তারা যাতে নির্বিঘ্নে প্রচার-প্রচারণা চালাতে পারেন, তা নিশ্চিত করবে সরকার। আর যুক্তরাজ‍্যের হাইকমিশনার জানান, দীর্ঘদিনের অংশীদারত্ব থেকে অর্জিত শিক্ষা এবং ভবিষ্যতে কীভাবে একসাথে কাজ করতে চায় যুক্তরাজ্য। 

আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বাংলাদেশ নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক বৈঠক করেন। পরে গণমাধ্যমের কথা বলেন তারা।

সারাহ কুক জানান, যুক্তরাজ্য মেডিকেল বর্জ্য ব‍্যবস্থাপনায় বিনিয়োগ করতে আগ্রহী। দীর্ঘদিনের অংশীদারত্ব কীভাবে ভবিষ্যতে কাজে লাগানো যায় সেই কথা জানান হাইকমিশনার। বলেন, যুক্তরাজ্য ১০০ মিলিয়ন পাউন্ডেরও বেশি বিনিয়োগ করেছে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, যুক্তরাজ্য সুন্দরবন অঞ্চলে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় কাজ করছে। নগর উন্নয়ন ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনেও সহায়তা করছে তারা।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রশ্নের জবাবে জানান, সরকার আগেই বলেছে চলতি অর্থ বছরেই পাঁচ ধাপে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে চায়। নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে সরকার তৎপর।

তিনি বলেন, দলীয় মনোনয়ন বা প্রতীকে নির্বাচন হবে না। যেকোনো বৈধ প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবেন। প্রার্থীদের নিরাপত্তা দেবে সরকার।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোট হবে আগামী ২৯ অক্টোবর। আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন (ইসি) এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে।
স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচন কমিশন পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন। বুধবার সকালে রাজধানীর রাজারবাগে নির্বাচন...
সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র এবং সারসংক্ষেপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ বুধবার মন্ত্রিপরিষদ...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণবিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
কানাডায় কনসার্ট করতে গিয়ে বিপাকে জনপ্রিয় পাঞ্জাবি গায়ক এমি ভির্ক! গায়কের সফরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে সাত রাউন্ড গুলি চালানোর ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। তবে বড় স্বস্তির খবর, নিরাপদেই আছেন...
চলতি মাসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। কবে হবে তা নিশ্চিত নয় বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
বিগত দিনে প্রেসক্লাব ফ্যাসিবাদের আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
মাছের শরীরে মিলছে মাইক্রোপ্লাস্টিক। ময়মনসিংহের পুরাতন ব্রহ্মপুত্র নদ, চলন বিল ও আড়িয়াল খাঁ বিল ও পুকুরসহ বেশ কয়েকটি স্থান থেকে সংগ্রহ করা মাছের অন্ত্র ও মাংসপেশিতে মিলেছে ক্ষুদ্র এসব প্লাস্টিক কণা।...
লোডিং...

এলাকার খবর