ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর জবাবে তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার রাতে নরেন্দ্র মোদি তাঁর এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান।
শুভেচ্ছা বার্তায় তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানান এবং ভারতের জনগণের প্রতি তার নিবেদিত সেবার সঙ্গে সব সময় সুস্বাস্থ্য ও উচ্চ মনোবল প্রত্যাশা করেন।



