দু–একটা ককটেল ফুটিয়ে সরকারের কিছু করা যাবে না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পিএম

দু–একটা ককটেল ফুটিয়ে সরকারের কিছু করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার রাজধানীতে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

তথ‍্য উপদেষ্টা বলেন, দু একটা ককটেল ফুটিয়ে সরকারের কে কিছু করা যাবে না। জনগণের কষ্ট দিয়ে সংকটে ফেলতে চায় না এই সরকার। ডিজেলে ৪০ হাজার কোটি টাকা লোকসান হতো। সেই লোকসান কমানোর চেষ্টা চলছে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও কেন দেশে বাড়ল–এমন প্রশ্নে তিনি বলেন, এটা খুবই ভোলাটাইল অবস্থায় আছে। সুতরাং সামনে তেলের দাম আরও বাড়তে পারে। সরকারের কত ভতুর্কি দেওয়া সম্ভব?

তথ্য উপদেষ্টা বলেন, হাসিনার সময় এই অবস্থা হলে তার পদত্যাগ চাইতাম। কারণ সেটা নির্বাচিত সরকার ছিল না। তবে বর্তমান সরকার গণতন্ত্রিকভাবে নির্বাচিত সরকার। জনগণের কষ্ট হবে; তবে সরকার ব‍্যলান্স করতেও চায়। সবচেয়ে ভালনারেবল মানুষের পাশে তো আমরা আছি।

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে জাহেদ উর রহমান বলেন, প্রধানমন্ত্রীর ২২ সেপ্টেম্বর থেকে কর্মসূচি শুরু হবে, এরপর ২৩ সেপ্টেম্বর রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হবে। কিছু দ্বিপাক্ষিক বৈঠক করবেন। ২৪ তারিখ ভাষণ দেবেন। ২৫ সেপ্টেম্বর দেশের উদ্দেশে ফিরবেন।

তিনি বলেন, সানফ্রাসিকোতে দলীয় অনুষ্ঠান হতে পারতো। ব্যয় সাশ্রয় ও দেশের ক্রাইসিসের কারণে তিনি সফর সংক্ষিপ্ত করছেন। 

তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ বোয়িং কিনছে এটি একটি প্রকাশিত তথ্য। সুতরাং এ চুক্তি হতেও পারে। এখন পর্যন্ত সরকারিভাবে যা জেনেছি, তথ্য এতটুকুই আছে।

জাহেদ উর রহমান বলেন, সানফ্রান্সিসকোকে ইউএনজিএ-এর কোনো অনুষ্ঠান ছিল না। দলীয় বা অন্য কোনো প্রোগ্রাম ছিল। পরবর্তীতে প্রধানমন্ত্রী সফর সংক্ষিপ্ত করেছেন। কারণ কম সময়ের সফর ব্যয় সাশ্রয়ী।

তথ্য উপদেষ্টা বলেন,  দেশ নানা রকমভাবে কিছু সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সুতরাং দেশে থাকা প্রধানমন্ত্রীর জন্য এ মুহূর্তে আরও বেটার প্রায়োরিটি।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে বাংলাদেশ প্রতিনিধিদল আজ ভোর ৫টা ৩০ মিনিটে ঢাকার বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেছে। প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর সহধর্মিণী...
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতা কাঠামোর (পে–স্কেল) প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতা কাঠামোর (পে–স্কেল) প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। নতুন প্রজ্ঞাপনটির নাম দেওয়া...
ঢাকা ও খুলনা রেঞ্জে নতুন ডিআইজি পদায়নসহ পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ...
আসিয়ান কাপে বাংলাদেশের পরীক্ষা শুরু ২৫ সেপ্টেম্বর। প্রথম ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে। বাংলাদেশ তিনটি...
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি যানবাহনে আগুন দেওয় ও ককটেল ছোড়ার পেছেন বর্তমান বিরোধীদল আছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার জাতীয়...
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজার অংশে পাথর ঢালাই নির্মাণ কাজ চলছে চরম ঝুঁকি ও সমন্বয়হীনতার মধ্য দিয়ে। গুরুত্বপূর্ণ এই ব্যস্ত সড়কে রাস্তার মাঝখানে ও পিচ ঢালাইয়ের নির্ধারিত অংশে...
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। গতকাল সোমবার রাতে এই নিম্নচাপের ঘোষণা দেয় আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টি শুরু হয়েছে। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর