মাসে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ উদ্ধার, শনাক্তে দীর্ঘসূত্রিতা  

চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত প্রতি মাসে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ মিলেছে। এ হার গত বছরের চেয়ে প্রায় ৪ শতাংশ। ৩ থেকে ৪ বছর ধরে ক্রমাগত বাড়ছে এ সংখ্যা। 

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পিএম

চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত প্রতি মাসে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ মিলেছে। এ হার গত বছরের চেয়ে প্রায় ৪ শতাংশ। ৩ থেকে ৪ বছর ধরে ক্রমাগত বাড়ছে এ সংখ্যা। 

রাজধানীর অন্যতম অপরাধপ্রবণ এলাকা আদাবরে গেল ১২ সেপ্টেম্বর একটি ব্যাগে ভর্তি মাথা ও দুই হাত উদ্ধার করে পুলিশ। শরীরের বাকি অংশ পাওয়া যায় একটি খালে বস্তাবন্দি অবস্থায়। সেই মরদেহের পরিচয় মেলেনি এখনো। একই দিনে হাইকোর্ট এলাকা থেকে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এভাবে গড়ে প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকায় মরদেহ মিলছে।

অজ্ঞাত মরদেহের একটি হিসাব দিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন। ২০২৪ সালে এমন ঘটনা ৫০৪টি। ২০২৫ সালে ৬৪১টি। চলতি বছরের ৯ মাস পুরো শেষ না হতেই এ সংখ্যা হয়েছে ৫১৬টি।

রাজধানীতে আঞ্জুমান মফিদুল ২০২৩ সালে অজ্ঞাত মরদেহ দাফন করে ৪৯০টি, ২০২৪ সালে ৫৭০টি। ২০২৫ সালে ৭৪টি বেড়ে এ সংখ্যা দাঁড়ায় ৬৪৪-এ। আর চলতি বছরের আগস্ট পর্যন্ত দাফন করেছে ৪০০টি মরদেহ।

সমাজ ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হকের মতে, কোনো মানুষই পরিচয়হীন নন। অজ্ঞাত মরদেহ বেশি পাওয়ার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর দক্ষতার ঘাটতির যোগসূত্র রয়েছে।

এর জবাব দিয়েছে পুলিশ। পুলিশের মুখপাত্র এইচ. এম. শাহাদাত হোসাইন জানান, শুধু প্রযুক্তি দিয়ে অনেক সময় মরদেহের পরিচয় পাওয়া যায় না। সেক্ষেত্রে সাধারণ পদ্ধতি ব্যবহারের কারণে সময় লাগে অনেক বেশি।  

পরিচয় শনাক্তের জন্য মরদেহ সংরক্ষণে নির্দিষ্ট সময়সীমার বিধান নেই। মর্গেও দীর্ঘদিন রাখা যায় না। তবে অনেক সময় ডিএনএ পরীক্ষার জন্য নমুনা রেখে দেয় তদন্ত সংস্থা। দীর্ঘসূত্রিতার কারণে অনেক অপরাধের বিচার হয় না বলেও অভিযোগ রয়েছে।

 

দেশব্যাপী সুসংগঠিত নাশকতার চেষ্টা চালাতে পারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এমন আশঙ্কায় নিরাপত্তা নিশ্চিতে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।রাজধানীসহ সারা দেশে বসানো হয়েছে দেড় হাজার...
নেত্রকোণা, ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী ও মেহেরপুরে নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাতের বদলির আদেশ দেওয়া হয়। 
শিশুদের জন্য অনিরাপদ হয়ে উঠছে দেশ। অপ্রতিম, রামিসা আরও অনেক নাম শোকে স্তব্ধ করে দিচ্ছে জাতিকে। গত ৮ মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধারের তথ্য দিয়েছে আইন ও সালিশ কেন্দ্র। বিশ্লেষকেরা বলছেন, এগুলোকে...
কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য...
বিরোধীদলগুলো ফ্যাসিস্টদের বাস ও ট্রেনে আগুন দেওয়ার সুযোগ করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার বিকেলে রাজধানীতে বিএনপির ৩টি বৃহত্তম সংগঠন– যুবদল,...
মার্ভেল ভক্তদের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। তার আগে ২০১৯ সালের আলোচিত ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ নতুন...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দ্বিপাক্ষিক এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 
রাজধানীর কদমতলির শনির আখড়া এলাকায় নির্মাণাধীন একটি ভবনের পঞ্চম তলায় লিফটের ফাঁকা জায়গা দিয়ে পড়ে জোসনা বেগম (৩৫)  নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে মুমূর্ষু...
লোডিং...

এলাকার খবর