মেধাবী কর্মকর্তাদের পদায়নে ভঙ্গুর প্রশাসন সচল করছে সরকার: খাদ্য প্রতিমন্ত্রী

সৎ, দক্ষ ও মেধাবী কর্মকর্তাদের পদায়নের মাধ্যমে অতীত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর প্রশাসন সচল করা হচ্ছে বলে মন্তব্য করেছেন সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পিএম

সৎ, দক্ষ ও মেধাবী কর্মকর্তাদের পদায়নের মাধ্যমে অতীত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর প্রশাসন সচল করা হচ্ছে বলে মন্তব্য করেছেন সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

আজ শনিবার চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে এ মন্তব্য করেন তিনি। এ সময় সাংবাদিকদের জানান, বিদ্যুৎ সংকটের জন্য অতীতের দুটি সরকারকেও দায়ী করেন। 

প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর এ সরকার ভঙুর একটি প্রশাসন পেয়েছিল। মাঠ প্রশাসন থেকে শুরু করে সব ক্ষেত্রেই সৎ, দক্ষ ও মেধাবী কর্মকর্তাদের পদায়ন করা হচ্ছে। এরই মধ্যে প্রশাসন সচল হয়েছে। ভবিষ্যতে প্রশাসন আরও শক্তিশালী হবে। এরই মধ্যে প্রশাসনের কর্মকর্তাদের আর্থিক স্বচ্ছলতা আনতে তাদের বেতন প্রায় দ্বিগুন করে দেওয়া হয়েছে।’ 

অতীত সরকারগুলোর ভুল সিদ্ধান্তের কারণেই বিদ্যুৎ সংকট সৃষ্টি হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, অনেকগুলো বিদ্যুকেন্দ্র তৈরি করা হয়েছে। কিন্তু এসব বিদ্যুৎকেন্দ্রের জ্বালানির উৎস ঠিক করা হয়নি। এমনকি অতীতের সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণে এখন পর্যন্ত রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ গ্রিডে আনা যায়নি। 

বর্তমান সরকার বিদ্যুৎ কেন্দ্রগুলোর প্রয়োজনীয় জ্বালানি আমদানি করতে নানামূখি উদ্যোগ নিয়েছে। দ্রুতই জ্বালানি সংকট কেটে যাবে বলে জানান তিনি।

এর আগে সকালে চাঁপাইনবাবগঞ্জ এসে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্না অভিযানের উদ্বোধন করেন তিনি। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষেও এক মতবিনিময় সভায় অংশ নেন  প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। 

রাজধানীতে পাওয়া অজ্ঞাত মরদেহের বেশিরভাগ হত্যার শিকার বলে জানয়েছেন মানবাধিকার কর্মীরা। বিশ্লেষকদের মতে, শৃঙ্খলা রক্ষা বাহিনীর দক্ষতার ঘাটতি-সমন্বিত তথ্যভাণ্ডারের অভাব এবং উন্নত প্রযুক্তির সীমিত...
সাইবার অপরাধ দমনের লক্ষ্যে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। খসড়া এখনো চূড়ান্ত না হলেও ১৩ সেপ্টেম্বর সর্বসাধারণের মতামতের জন্য সংশোধনী প্রস্তাব প্রকাশ করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি...
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন,‌‌ ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌'‌ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না। বুকের পাটা থাকলে এখন আসেন। আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, আইনের আওতায়...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কুশল বিনিময় করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
৩৪ লাখ শিশুকে হাম-রুবেলা টিকার আওতায় আনতে সারা দেশে শুরু হয়েছে বিশেষ ক্যাম্পেইন। আজ শনিবার সকালে রাজধানীর কড়াইল বস্তিতে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
‘অবভিয়াসলি, ইন্ডিয়া উইল টেক নেসেসারি অ্যাকশনস টু প্রটেক্ট ইটস ইন্টারেস্টস।’ বাংলাদেশের সঙ্গে করা ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনার ঘোষণা আসার পর দিল্লি থেকে এল এমনই কড়া প্রতিক্রিয়া।...
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে বৃহস্পতিবার মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ নিয়ে আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সমালোচনা করে পোস্ট করেছেন জামায়াতে ইসলামীর...
এসআরইউ নামে পুলিশের নতুন ইউনিট আসছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার রাজধানীর রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর