‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রির জন্য ইউপিএলের বিক্রয়কেন্দ্র বন্ধের অভিযোগ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পিএম

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রির কারণে রাজধানীর বাংলাবাজারে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড- ইউপিএলের বিক্রয়কেন্দ্র বন্ধের অভিযোগ উঠেছে। দুই বিক্রয়কর্মীকে হেনস্তার পর ফরিদাবাদ পুলিশ ফাঁড়িতে  নিয়ে যায় একদল লোক। এ বিষয়ে কিছুই জানা নেই বলছেন ডিএমপির কর্মকর্তারা। তবে এখনো তালাবদ্ধ বিক্রয়কেন্দ্রটি। 

সোমবার বিকেলে রাজধানীর বাংলাবাজারে ইউপিএলের বিক্রয়কেন্দ্রে গিয়ে সেটি বন্ধ করে দেয় বেশ কয়েকজন। শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বই বিক্রির অভিযোগে তালা ঝুলিয়ে দেয়া হয় বিক্রয়কেন্দ্রে। এসময় হেনস্তা করা হয় বিক্রয়কর্মীদের।

বইটিকে নিষিদ্ধ হিসেবে দাবি করেন হামলাকারীরা। পরে দুই বিক্রয় কর্মীকে নিয়ে যাওয়া হয় ফরিদাবাদ পুলিশ ফাঁড়িতে। পরে পুলিশের মধ্যস্থতায় সমঝোতার পরে দুই কর্মীকে ছেড়ে দেওয়া হয়। মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, ইউপিএলের ওই বিক্রয়কেন্দ্রটি বন্ধই রয়েছে।

এরপর থেকে বন্ধ রয়েছে ইউপিএলের স্বাভাবিক কার্যক্রম। তবে শিগগিরই আবারও বিক্রি শুরুর আশা তাদের।

এ বিষয়ে ডিএমপির মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন সঙ্গে যোগাযোগ করলে তিনি কিছুই জানেন না বলে জানান। এসময় তিনি নিজেই সূত্রাপুর থানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও ফোন রিসিভ করেননি ওসি। 

অসমাপ্ত আত্মজীবনী বইটির ওপর কোনো নিষেধাজ্ঞা বা বিক্রি বন্ধে কোনো নির্দেশনার তথ্য নেই, বলছে প্রকাশনী সংস্থাটি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সালমান মুক্তাদিরের বিষয়টি খতিয়ে দেখা হবে। তিনি মামলা করেননি। বিএনপিকে তিনি ঢালাওভাবে অভিযোগ করছেন। জায়গা জমি নিয়ে বিরোধ আগেই আছে। তার জেরে এটা হতে পারে। ফেসবুকে তিনি ঢালাও...
সরকার ভাড়া নির্দিষ্ট করে দিলেও রাজধানীর লোকাল বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। অভ্যন্তরীণ রুটে ৫ থেকে ১৫ টাকা বাড়তি নেওয়ার অভিযোগ তাদের।
জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বাস ও মিনিবাসের ভাড়া বাড়ানোর পর এবার বাড়ানো হয়েছে লঞ্চের ভাড়া। সর্বনিম্ন ভাড়া ৩২ থেকে ৩৫ টাকা নির্ধারণ করেছে সরকার। ভাড়া বৃদ্ধিকে যৌক্তিক বলছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল...
দেশব্যাপী সুসংগঠিত নাশকতার চেষ্টা চালাতে পারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এমন আশঙ্কায় নিরাপত্তা নিশ্চিতে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।রাজধানীসহ সারা দেশে বসানো হয়েছে দেড় হাজার...
মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিলে ২৩৫ ইউনিটের জন্য ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা বিল এসেছে।
বাংলাদেশের আর্টিমিয়া চাষ এবং উন্নত জাতের তেলাপিয়া বিস্তারের অভিজ্ঞতা শেখার আগ্রহের কথা জানিয়েছে কেনিয়া ও ঘানা। এ লক্ষ্যে মঙ্গলবার রাজধানীর গুলশানে ওয়ার্ল্ডফিশ আয়োজিত এক আন্তর্জাতিক কর্মশালায় অংশ...
একবার কল্পনা করুনতো— একদিকে আফ্রিকা মহাদেশ পুড়ছে তীব্র গরমে, অন্যদিকে ব্রাজিলে ডুবে যাচ্ছে পুরো এক শহর। আর এই দুটো ঘটনার পেছনে একটিই কারণ। বিজ্ঞানীরা যাকে বলছেন— ‘সুপার এল নিনো’। তারা এও বলছেন,...
ফ্যাসিস্ট আওয়ামী লীগের অন্যায়কারীদের ব্যাপারে কোনো ছাড় নয় মন্তব্য করে শক্ত হাতে দমনের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম মিল্টন। তিনি বলেন, ‘দেশকে...
লোডিং...

এলাকার খবর