বিরোধীদল বিএনপি সরকারের কর্মসূচি বাধাগ্রস্ত করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পিএম

কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদল বিএনপি সরকারের কর্মসূচি বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফেনীর পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। 

বিরোধীদলকে বিএনপি নিয়ে সমালোচনায় না গিয়ে নিজেদের দলের অনিয়ম ও অপকর্ম বন্ধে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা একাত্তরে মানুষকে নির্যাতন করেছে, তারাই আবার নারী নির্যাতন, এমনকি হত্যার মতো অপকর্মে জড়াচ্ছে। সরকারের সব কর্মসূচি বাধাগ্রস্ত করতেই তারা অস্থিতিশীলতা তৈরি করছে।’ 

সরকারপ্রধান বলেন, ‘জনগণ বিএনপিকে দেশের দায়িত্ব দিয়েছে। তাই জনগণের উন্নয়ন করাই সরকারের প্রধান কাজ। ফ্যামিলি কার্ড, খাল খনন ও কৃষক কার্ডের মতো জনবান্ধব কর্মসূচি এখন জনগণের কর্মসূচি। এসব কর্মসূচি বাস্তবায়নে জনগণকেই সম্পৃক্ত করা হবে।’

তারেক রহমান বলেন, ‘অস্থিতিশীলতার কারণে সরকারের উন্নয়নমূলক কর্মসূচি ব্যাহত হলে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ। তাই সরকারের কার্যক্রম বন্ধ করতে যারা বাধা সৃষ্টি করবে, জনগণই তাদের জবাব দেবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী সফরে ফেনী পৌঁছেছেন। এ সফরে তিনি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন, বৃক্ষরোপণ, রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের উদ্বোধন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড...
সারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ অভিযান হবে, তবে অপারেশন অপারেশন ক্লিন হার্টের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে আটক শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে প্রধানমন্ত্রীর নির্দেশে ছেড়ে দিয়ে নিরাপদে বাসায় পৌঁছে দেওয়া...
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আজ (বৃহস্পতিবার) ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। দিনব্যাপী সফরে জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সকালে রাজধানীর গুলশানের বাসভবন...
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের বিদেশ গমন রহিত করতে আদালতে আবেদন দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুদক প্রধান কার্যালয়ে...
৪৯তম বিসিএসে রাজনৈতিক কারণে কোনো প্রার্থীকে বাদ দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে তিনি এ কথা জানান।
রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের বিপরীত পাশে ছিনতাইকারীর ধাক্কায় চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে এক অজ্ঞাত যুবকের (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।...
মানুষকে বেহেশতের গ্যারান্টি দিতে না পারলেও উন্নয়নের গ্যারান্টি দিতে পারবেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা সার্কিট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর