গঙ্গা চুক্তি দ্রুত নবায়নের পরামর্শ নদী গবেষকদের

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৭:১১ পিএম

গঙ্গা পানিবন্টন চুক্তি নবায়ন না করে, নতুন চুক্তির আলোচনা মানেই সময় অপচয়। এতে পদ্মা নদীর পরিণতিও তিস্তার মতোই হওয়ার শঙ্কা জানিয়েছেন গবেষকরা। তাই কালক্ষেপণ না করে বাংলাদেশ ও ভারতের শীর্ষ পর্যায়ে আলোচনার মাধ্যমে দ্রুত গঙ্গা চুক্তি নবায়নের পরামর্শ তাদের। 

হিমালয়ের গাঙ্গেয়ত্রী হিমবাহ থেকে উৎপন্ন গঙ্গা। আড়াই হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে পদ্মা নামে বাংলাদেশের বঙ্গোপসাগরে মিশেছে এ নদী। 

তবে শীতে এই নদীর চিত্র পাল্টে যায়। উজানে গঙ্গার ওপর ২৯টি বাঁধ ও জলবিদ্যুত কেন্দ্র গড়েছে ভারত। পানি অপসারণ ছাড়াও পলি জমায় ভাটিতে থাকা বাংলাদেশ অংশে পানির প্রবাহ কমে যায়। ফলে, শুকনো মৌসুমে জলহীন থাকে পদ্মা। 

কৃষিকাজ স্বাভাবিক রাখতে, ১৯৭৭ সালে বাংলাদেশ-ভারত গঙ্গা পানি বন্টন চুক্তি হয়। সেখানে শুকনো মৌসুমে ৩৪ হাজার ৫০০ কিউসেক পানি পাওয়ার নিশ্চয়তা ছিল। ১৪ বছর পর ১৯৯৬ সালে দ্বিতীয় দফায় ৩০ বছর মেয়াদী চুক্তি হয়। সেখানে প্রতিবছর ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত উভয় দেশ ১০ দিন পরপর ৫০ ভাগ পানি পাওয়ার নিশ্চয়তা ছিল। 

নদী ও জলবায়ু গবেষক মালিক ফিদা এ খান বলেন, ‘২টা চুক্তির মধ্যে যদি আমরা পার্থক্য করি তবে আমি বলব ১৯৭৭ সালের গঙ্গা পানি বন্টন চুক্তি একটু শক্তিশালী। ১৯৯৬ সালেরটা একটু কম শক্তিশালী। এখন এটা বিভিন্ন প্রেক্ষিতে সময়ের সাথে সাথে নিশ্চয়তার পার্থক্য হতেই পারে।’

নদী গবেষক শেখ রোকন বলেন, ‘এ চুক্তির ৮ ও ৯ নম্বর ধারায় বলা রয়েছে যে, দুই দেশ মিলে পানি প্রবাহ বৃদ্ধি করবে। এটা একটা অদ্ভুত ধারা।’

চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ১২ ডিসেম্বর। সেটি নবায়ন না করে, নতুন শর্তে পানিবন্টন চুক্তি করতে চায় সরকার। তবে, এর বিপক্ষে গবেষকরা। 

নদী গবেষক শেখ রোকন বলেন, ‘গঙ্গা চুক্তিতে অধিকারের বিষয় তো আছেই। এগুলো আমরা যাছাই করব। পর্যালোচনা করব। কিন্তু সেটা চুক্তি নবায়নের পরে। নতুন চুক্তি করতে গেলে গঙ্গা ও তিস্তার অতীত অভিজ্ঞতা ভালো নয়। এমনটা নতুন গঙ্গা চুক্তির ক্ষেত্রেও হতে পারে বলে আমার আশঙ্কা। নতুন চুক্তি করাটা একটা ফাঁদ। এটা বিভ্রান্তি। বিপজ্জনক।’

নদী ও জলবায়ু গবেষক মালিক ফিদা এ খান বলেন, ‘চুক্তিটা মাসখানেকের মধ্যে হতে পারে। যদি আমরা ধরেই নিই– ডিসেম্বরে চুক্তিটা শেষ হয়ে যাচ্ছে। যদি ভারতের স্বদিচ্ছা থাকে তবে জানুয়ারির মধ্যেও এ চুক্তি হতে পারে।’

নেপালকে সঙ্গে নিয়ে, ভারতের সঙ্গে ত্রিপাক্ষিকভাবে গঙ্গার পানি বন্টন চুক্তির পরামর্শ গবেষকদের। 

গঙ্গা পানিবন্টন চুক্তি নবায়ন না করে, নতুন চুক্তির আলোচনা মানেই সময় অপচয়। এতে পদ্মা নদীর পরিণতিও তিস্তার মতোই হওয়ার শঙ্কা জানিয়েছেন গবেষকরা। তাই কালক্ষেপন না করে বাংলাদেশ ও ভারতের শীর্ষ পর্যায়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর যথাসময়ে হবে এবং এ নিয়ে তাড়াহুড়োর কিছু নেই বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।  আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র...
নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকাসমূহ ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে বাংলাদেশ দূতাবাস। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
বাংলাদেশসহ সাত দেশের অংশগ্রহণে ভারতের যোধপুরে শুরু হয়েছে বহুজাতিক বিমান মহড়া ‘তারাং শক্তি ২০২৬’। এতে প্রথমবারের মতো ভারতীয় বিমানবাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ স্টেলথ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তাঁর সরকার সর্বশক্তি দিয়ে সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে এবং দেশে পূর্ববর্তী ফ্যাসিবাদী শাসনব্যবস্থার ধ্বংসকৃত আইনের শাসন পর্যায়ক্রমে প্রতিষ্ঠা করবে।
পদত্যাগ করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি। বৃহস্পতিবার দুপুরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দেন তিনি। জাতীয় সংসদ সচিবালয় মিষ্টির আসন শূন্য...
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটরদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে...
বাজারে ১২ কেজির এলপিজি সিলিন্ডারে নির্ধারিত দামের চেয়ে ৪০০ থেকে ৫০০ টাকা বেশি গুণতে হচ্ছে ভোক্তাদের। এ অবস্থায় নির্ধারিত মূল্যের বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে বলে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর