প্রধানমন্ত্রীর সব উদ্যোগকে রাজনীতিকরণ করা উচিত নয়: ডেপুটি স্পিকার

প্রধানমন্ত্রীর সব উদ্যোগকে রাজনীতিকরণ করা উচিত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। আজ রোববার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন কমপ্লেক্সে অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি) আয়োজিত শিশুশ্রম নিরসনে করণীয় শীর্ষক সংলাপে এসব কথা বলেন তিনি।

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০১:২৭ পিএম

প্রধানমন্ত্রীর সব উদ্যোগকে রাজনীতিকরণ করা উচিত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। আজ রোববার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন কমপ্লেক্সে অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি) আয়োজিত শিশুশ্রম নিরসনে করণীয় শীর্ষক সংলাপে এসব কথা বলেন তিনি।

এ সময় ডেপুটি স্পিকার বলেন, ‘প্রধানমন্ত্রীর সব উদ্যোগকে রাজনীতিকরণ করা উচিত নয়। শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর কাজ রাজনীতিকরণ করবেন না। তারেক রহমান একজন মানবিক প্রধানমন্ত্রী। সবাই মিলে কাজ করে একটা মানবিক দেশ গঠন করা যাবে।’

তিনি বলেন, ‘সবাইকে শিশুশ্রম বন্ধে অঙ্গীকারবদ্ধ হতে হবে। কাজ করতে হবে।’

ডেপুটি স্পিকার বলেন, ‘তারেক রহমানকে এজন্যই এতো মানবিক দেখা যায়, কারণ তার মা শিশু বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছিলেন। তার বাবা শিশুকল্যাণে অধিদপ্তর গঠন করেছিলেন। তারা শিশুদের মঙ্গলে কাজ করেছেন। নির্বাহী বিভাগ সঠিকভাবে কাজ করছে কিনা তা দেখতে হবে। তারা সঠিকভাবে কাজ না করলে শিশুশ্রম, শিশু নির্যাতন বন্ধ হবে না।’

তিনি আরও বলেন, ‘শিশু ধর্ষণ, শিশু নির্যাতন কেন বন্ধ হচ্ছে না এর জবাব নির্বাহী বিভাগকে দিতে হবে। শুধু রাজনীতিবিদ নয় আমলাদেরও জবাবদিহি করতে হবে। শুধু রাজনীতিবিদদের দোষ দিলে হবে না।’

তিনি বলেন, শিশুদের অধিকার নিশ্চিত করতে এবং শিশুদের রক্ষা করতে জাতীয় সংসদ সর্বোচ্চ তৎপর দেখাবে। সরকার জাতীয় সংসদে কাছে দায়বদ্ধ। 

ঢাকা মহানগরের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক (ইনার সার্কুলার রিং রোড) নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনায় এক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশকে বিনিয়োগের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার। শনিবার সকালে রাজধানীতে আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’ অনুষ্ঠানের উদ্বোধন করে এ কথা বলেন...
আন্তর্জাতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত তিন দিনব্যাপী এ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তাঁর সরকার সর্বশক্তি দিয়ে সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে এবং দেশে পূর্ববর্তী ফ্যাসিবাদী শাসনব্যবস্থার ধ্বংসকৃত আইনের শাসন পর্যায়ক্রমে প্রতিষ্ঠা করবে।
ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল খেলাকে কেন্দ্র করে তিন গ্রাম যুবকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে খেলোয়ারসহ ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহতদের মধ্যে তিনজন খেলোয়ারকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশের ৫০০ জন ক্রীড়াবিদকে ‘ক্রীড়া কার্ড’ ও বিশেষ ভাতার আওতায় আনতে ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ রোববার সচিবালয়ে ক্রীড়াবিদদের যাতায়াত ও নাগরিক...
সৌদি আরবের পবিত্র নগরী মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুতিদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। পাশাপাশি সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির প্রতি পূর্ণ সংহতি জানিয়েছে ঢাকা।
ফেনীতে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশির সময় ট্রাকচাপায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর