দুর্গাপূজার বাড়তি ছুটি মন্ত্রিসভায় অনুমোদন, কতদিন মিলছে

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পিএম

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি পুনর্নির্ধারণের প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন করেছে। এর ফলে পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচদিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) অতিরিক্ত সরকারি ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। এরপর ২২ অক্টোবর বৃহস্পতিবার অফিস খোলার কথা ছিল। মন্ত্রিসভার অনুমোদনের ফলে ওই দিনও ছুটি থাকছে।

এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি। ফলে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচদিন সরকারি ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। অর্থাৎ দুর্গাপূজার ছুটির সঙ্গে একদিনের অতিরিক্ত ছুটি এবং পরপর দুই দিনের সাপ্তাহিক ছুটি মিলিয়ে এই পাঁচদিনের ছুটি তৈরি হচ্ছে।

নিয়ম অনুযায়ী, মন্ত্রিসভার অনুমোদনের পর ২২ অক্টোবর ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

 

চলতি বছর থেকে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’– উপলক্ষে সাধারণ ছুটি রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সামাজিক মাধ্যমের বিকাশ ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) কারণে প্রথাগত শিক্ষার বাইরে কারিগরি ও ব্যবহারিক শিক্ষা বিকল্পহীন হয়ে উঠছে। প্রযুক্তিকে শিক্ষকের বিকল্প...
শহরের ওপর চাপ কমাতে অঞ্চলভিত্তিক উন্নয়নে সরকার জোর দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেইসাথে পরিকল্পিত নগরায়নে মাস্টারপ্ল্যান এবং সবার জন্য বাসস্থান নিশ্চিতে কাজ চলছে বলেও জানান তিনি।...
বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন...
পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির দুধ পান করে ১৭ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। মাথা ঘোরা, পেটব্যথা, খিঁচুনিসহ বিভিন্ন উপসর্গ নিয়ে তাদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম মো. সজিব হোসেন। তাঁর বাড়ি...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথরুম থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া ঝুলন্ত নারীর পরিচয় শনাক্ত হয়েছে। তার নাম তন্ময় মন্ডল। তিনি রাজধানীর বারডেম হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে...
উদ্ভাবনী তরুণদের ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বঙ্গভবনে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের...
লোডিং...

এলাকার খবর