যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা

প্রশ্ন ফাঁসের অভিযোগে স্থগিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

দাবির মুখে আগামী ১৬ অক্টোবর পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেছে অধিদপ্তর। আর প্রশ্নফাঁসে গঠন করা হয়েছে ৫ সদস্যের তদন্ত কমিটি।

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পিএম

পরীক্ষা শুরুর মাত্র কয়েক মিনিট আগে প্রশ্ন ফাঁসের অভিযোগে স্থগিত করা হয় ঢাকা যুব উন্নয়ন অধিদপ্তরের পরীক্ষা। এতে ক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশ থেকে ঢাকায় পরীক্ষা দিতে আসা তিন লাখেরও বেশি চাকরিপ্রার্থীর মধ্যে। সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পরে দুপুরে ৫ দফা দাবি জানিয়ে সড়ক ছাড়ে শিক্ষার্থীরা। দাবির মুখে আগামী ১৬ অক্টোবর পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেছে অধিদপ্তর। আর প্রশ্নফাঁসে গঠন করা হয়েছে ৫ সদস্যের তদন্ত কমিটি।

আজ শনিবার ঢাকা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল সকাল ১১টায়। কিন্তু শুরুর ঠিক কয়েক মিনিট আগে তা স্থগিত করা হয়। জানানো হয়, প্রশ্ন ফাঁসের অভিযোগে স্থগিত করা হয়েছে পরীক্ষাটি।

এমন ঘোষণা শোনার সঙ্গে সঙ্গেই বিক্ষোভে ফেটে পড়েন পরীক্ষার্থীরা। সারাদেশ থেকে ৩ লাখের বেশি পরিক্ষার্থী অংশ নেন এই পরীক্ষায়।

এদিকে পরীক্ষার হল থেকে বের হয়ে মিরপুর বাংলা কলেজের সামনে সড়ক অপরাধ করেন তারা। এছাড়াও মতিঝিল, শাহবাগ ও মানিক মিয়া এভিনিউসহ বেশ কয়েকটি এলাকায় সড়ক অবরোধ করে পরীক্ষার্থীরা। 

প্রায় দেড় থেকে দুই ঘণ্টা পর সড়ক থেকে সড়ে যান তারা। এসময় পরীক্ষার্থীদের একটি দল মতিঝিলের যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে যান।

ভেতরে প্রবেশের বিষয়ে বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে কথা-কাটাকাটি হয় তাদের। পরে তিনজনের একটি প্রতিনিধি দল অধিদপ্তরের ভেতরে প্রবেশ করেন। যদিও ভেতরে তারা কোনো কর্মকর্তার দেখা পাননি। এসব ক্ষতিপূরণ ও প্রশ্ন ফাঁসে জড়িতদের গ্রেপ্তারসহ ৫ দফা দাবি জানান শিক্ষার্থীরা।

এ বিষয়ে ডিএমপি মতিঝিল জোনের এসি সাকিবুর রহমান জানান, শিক্ষার্থীদেরকে বুঝিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দাবির বিষয়ে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।

পরে দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে ১৬ অক্টোবর পরীক্ষার নতুন তারিখের কথা জানায় অধিদপ্তর। অন্যদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জাতীয় যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ কার্যদিবসের মধ্যে দেবে তদন্ত প্রতিবেদন। 

 

নতুন এই বাংলাদেশে কেউ বৈষম্যের শিকার হবে না বলে মন্বব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। শনিবার সকালে রাজধানীর গুলশান–বনানী সার্বজনীন পূজা...
রাজধানীর সড়কে কোনভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না অবৈধ ব্যাটারি অটোরিকশা। প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনা, দেখা দিচ্ছে তীব্র যানজট। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, এটি যারা তৈরি করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহায়তা অব্যাহত এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার বঙ্গভবনে ইস্ট ওয়েস্ট...
সাব-রেজিস্ট্রার অফিস নিয়ে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রারদের বদলির কার্যক্রম অনুষ্ঠানে এসব...
ছেলে সেজে মেয়েকে বিয়ে করলেন চাঁদনী নামের এক মেয়ে। এলাকাবাসীর সালিস বৈঠকে বিচ্ছেদ করারসহ সেই মেয়েটিকে মধ্যযুগীয় কায়দায় বেত্রাঘাত, মারধর ও তওবা পড়ানো হয়। এমন একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও...
রাজধানীর মোহাম্মদপুর চাঁদ উদ্যানের একটি বাসার ছাদের তৃতীয় তলায় খেলার সময় অসাবধানতাবশত ছাদ থেকে পা পিছলে পড়ে মোছা. নুসরাত নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে স্থানীয় হামিম মডেল...
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে দিল্লিতে আটক করেছে পুলিশ। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি থেকে মমতাকে আটক করে দিল্লি পুলিশ। 
কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৪৩৬ নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। আজ শনিবার বিকেল ৩টা ১০ মিনিটে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর