প্রবাসীদের যেকোনো ধরনের সমস্যা সমাধানে বিশেষ আদালতের পরিকল্পনা নিয়েছে সরকার। এক্ষেত্রে রামরু যদি পাশে থাকতে চায় তাদের স্বাগত জানানো হবে।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেসরকারি সংস্থা রামরুর ৩০ বছর উপলক্ষে আয়োজিত সম্মেলনে আজ মঙ্গলবার এসব কথা বলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
তিনি আশা ব্যক্ত করেন, সব প্রবাসী শ্রমিকরা একদিন দেশে ফিরে আসবে। এ দেশেই অভিবাসী শ্রমিক আনার মত পরিবেশ তৈরি হবে।


