ঘনবসতিপূর্ণ এলাকায় একের পর এক আগুনে বাড়ছে প্রাণহানির ঝুঁকি

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পিএম

ফায়ার কোড না মেনে কারখানা গড়ে তোলার কারণে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় একের পর এক আগুনে বাড়ছে প্রাণহানির ঝুঁকি। বিশেষজ্ঞদের মতে,  নিরাপত্তাব্যবস্থার ঘাটতি আর আইন প্রয়োগে শিথিলতায় বাড়ছে বিপদ। নিমতলী ও চুড়িহাট্টার ভয়াবহ ট্র্যাজেডির পরও বদলায়নি পরিস্থিতি। সবশেষ টঙ্গীর চেরাগ আলীতে ড্রাগ ইন্টারন্যাশনালের আগুন আবারও সামনে এনেছে পুরোনো প্রশ্ন, আর কত প্রাণহানির পর টনক নড়বে কর্তৃপক্ষের?  
 
ঘনবসতিপূর্ণ কিংবা শিল্প এলাকা। বারবার আগুন লাগার ঘটনা বাড়াচ্ছে উদ্বেগ, ঝুঁকিতে নিরাপত্তা। 

হাজারেরও বেশি ছোট-বড় ক্যামিকেল গোডাউনের ওপর দাঁড়িয়েই প্রতিনিয়ত যেন মৃত্যুর হুমকি নিয়ে বসবাস করছেন পুরোনো ঢাকার বাসিন্দারা। ২০১০ সালে নিমতলী ট্র্যাজেডি অথবা ২০১৯ সালে চুড়িহাট্টায় স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই অসংখ্য তাজা প্রাণ। সবশেষ ১২ অক্টোবর চকবাজারের মনজুর খান প্লাজার একটি দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে ১২ ঘণ্টা। 

এর রেশ না কাটতেই টঙ্গীর চেরাগ আলীতে ড্রাগ ইন্টারন্যাশনালের আগুন ভয়াবহ রূপ নেয়। সরু গলির বাধা ও রাসায়নিকের গোডাউনে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা না থাকায় বিপদ বড় হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। 

ফায়ার সার্ভিসের সাবেক পরিচালক মেজর (অব.) এ কে এম শাকিল নেওয়াজ বলেন, ‘এখানে দুর্যোগ মন্ত্রণালয়কে হস্তক্ষেপ (কনসিডার) করতে হবে। অবশ্যই অবশ্যই করতে হবে। আমাক অবাক হয়ে গেছি, এত বড় একটা ফ্যক্টরিতে পানির অভাব হয় কেন? তাহলে তার কী অগ্নিনিরাপত্তা রয়েছে? এখানে কেমনে সিটি কর্পোরেশন লাইসেন্স দিল? ডিসি অফিস কেমনে লাইসেন্স দিল? এখানে ফায়ার সার্ভিস কেমনে লাইসেন্স দিল?’

ফায়ার সার্ভিস জানায়, চুড়িহাট্টার অগ্নিকাণ্ডের পর তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী আবাসিক এলাকায় রাসায়নিকের দোকান বা গুদাম নিষিদ্ধ করা হয়নি। পাশাপাশি  ঘনবসতিপূর্ণ এলাকায় কারখানার করার প্রবণতাকেও দায়ী করছেন বিশেষজ্ঞরা।   

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক ব্রি. জেনারেল (অব.) আলী আহমদ খান বলেন, ‘আগুন লাগার ঘটনা ঘটলে রক্ষা পেতে ফ্যাক্টরি এমনভাবে করতে হবে যেন ফায়ার সার্ভিসের গাড়ি যেতে পারে। সেখানে জরুরিক্ষেত্রে বাইরে থেকে ফায়ার ইকুয়েপমেন্ট সেট করার পজিশন থাকতে হবে। এসব ক্ষেত্রে যেকোনো ফ্যাক্টরিতে নিজস্ব ফায়ার সেফটি থাকতে হবে।’ 

আগুনের ঝুঁকি কমাতে রাজউক, সিটি করপোরেশন, ঢাকা ওয়াসা, স্থানীয় ব্যবসায়ী ও বাড়িওয়ালাদের সমন্বিত উদ্যোগ এবং আইনের কঠোর প্রয়োগ জরুরি বলেও মনে করেন বিশেষজ্ঞরা।

কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৪৩৬ নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। আজ শনিবার বিকেল ৩টা ১০ মিনিটে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশকে বিনিয়োগের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার। শনিবার সকালে রাজধানীতে আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’ অনুষ্ঠানের উদ্বোধন করে এ কথা বলেন...
আগামী ৩ মাসের মধ্যে দেশে কোনো কিশোর গ্যাং থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। শুক্রবার বিকালে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে তিনি একথা বলেন।
বিশ্বকাঁপানো হলি আর্টিজান বেকারির জঙ্গি হামলার কথা নিশ্চয়ই ভুলে যায়নি দেশের মানুষ। দশ বছর আগের এই ঘটনায় দণ্ডপ্রাপ্ত ৬ আসামি বেকসুর খালাসের আবেদন করেছে উচ্চ আদালতে। বিচারিক আদালত তাদের...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সম্প্রদায়গুলোর প্রতিনিধিদের নিয়ে একটি জাতীয় কমিটি...
নেত্রকোণা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের চুচুয়া গ্রামীণ ব্যাংক শাখা অফিসে অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার ভোররাতে এ ঘটনায় ব্যাংকের দুটি মোটরসাইকেলসহ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের...
রাজধানীর ডেমরার বামৈল এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে এক চালকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে ওই এরাকার একটি রিকশার গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা এবং জ্বালানি সরবরাহের অনিশ্চয়তার মধ্যে বিশ্ববাজারে আবারও অপরিশোধিত তেলের দাম বেড়েছে। সার্বিকভাবে দাম বেড়েছে দশমিক সাত দুই শতাংশের বেশি।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর