গুজব আগামীর সাংবাদিকতার বড় হুমকি: প্রেস সচিব

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পিএম

অপতথ্য, গুজব আগামীর সাংবাদিকতার জন্য বড় হুমকি বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী। শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নতুন সদস্য বরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘সম্প্রতি অপতথ্য ও গুজবের সব থেকে বেশি শিকার প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর বিএনপিকে নিয়ে ১১৫৮ ও  প্রধানমন্ত্রীকে নিয়ে ৪১০ টি অপতথ্য ছড়ানো হয়েছে। সংবাদকর্মীরা চাইলে অপতথ্য প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পার।’ 

তিনি বলেন, ‘প্রতিটি মিডিয়া একটি ফ্যাক্টচেক অনুষ্ঠান করতে পারে, তাহলে সবাই গুজব বা অপতথ্য সম্পর্কে প্রতিদিন জানতে পারবে।’

২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটিতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৪০ জন সদস্যকে সদস্যপদ দেওয়া হয়। এসময় ঢাকা রিপোর্টাস ইউনিটির নতুন সদস্যদের বরণ করে নেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী। নতুন সদস্যদের, সংগঠনের ইতিহাস ও ঐতিহ্য ধরে রেখে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণমাধ্যমকর্মীদের ওপর সশস্ত্র হামলা ও হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি হামলায় জড়িতদের...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেলিভিশন সাংবাদিকদের পেশাদারিত্ব ও জনআস্থা বজায় রেখে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন। তিনি দেশগঠনে ও জনস্বার্থ রক্ষায় যার যার অবস্থান থেকে ভূমিকা রাখারও...
গণমাধ্যমকে সরকার নিয়ন্ত্রণ করতে চায় না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ মন্তব্য...
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
দেশের আইনে বাবাকে শিশুর ‘স্বাভাবিক অভিভাবক’ হিসেবে গণ্য করা হলেও বাস্তবে অনেক ক্ষেত্রে প্রকৃত পরিচর্যাকারী মাকে চরম ভোগান্তির মুখোমুখি হতে হয়। বিশেষ করে স্কুলে ভর্তি, জরুরি চিকিৎসা বা বিদেশভ্রমণের...
আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
জাতীয় প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত সেরা তরুণদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠাতে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর