বইমেলায় শারফুল আলমের ‘হিমালয় থেকে ইন্টারলেকেন’

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ১০:০১ পিএম

চলতি বছরের অমর একুশে বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে সাংবাদিক ও ভ্রমণলেখক শারফুল আলমের প্রথম ভ্রমণবিষয়ক বই ‘হিমালয় থেকে ইন্টারলেকেন’।

ভ্রমণভিত্তিক এই গ্রন্থে দক্ষিণ এশিয়ার হিমালয় অঞ্চল থেকে শুরু করে ইউরোপের সুইজারল্যান্ডের পর্যটন নগরী ইন্টারলেকেন পর্যন্ত লেখকের বাস্তব অভিজ্ঞতা উঠে এসেছে। নেপাল ও ভারতের হিমালয়ঘেঁষা অঞ্চলের পাহাড়ি জীবন, দুর্গম যাত্রাপথের চ্যালেঞ্জ, স্থানীয় মানুষের জীবনধারা এবং ইন্টারলেকেনের নান্দনিক সৌন্দর্য সাবলীল ভাষায় উপস্থাপন করেছেন তিনি।

বইটি প্রকাশ করছে আজব প্রকাশনী। প্রকাশনা সূত্রে জানা গেছে, বইমেলার শুরু থেকেই পাঠকরা এটি সংগ্রহ করতে পারবেন।

গ্রন্থটিতে ব্যক্তিগত ও পেশাগত অভিজ্ঞতার পাশাপাশি ইতিহাস, সংস্কৃতি ও ভৌগোলিক প্রেক্ষাপটও গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে। দীর্ঘদিন জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সাংবাদিকতা করার অভিজ্ঞতা লেখকের বর্ণনায় ভিন্ন মাত্রা যোগ করেছে বলে মনে করেন তিনি।

শারফুল আলম বলেন, ‘ভ্রমণ শুধু নতুন জায়গা দেখা নয়; এটি মানুষ ও জীবনকে নতুনভাবে জানার সুযোগ করে দেয়। সেই উপলব্ধি থেকেই নিজের অভিজ্ঞতাগুলো বইয়ের পাতায় তুলে ধরার চেষ্টা করেছেন।’

প্রকাশনী কর্তৃপক্ষের আশা, ভ্রমণপ্রেমী পাঠকদের পাশাপাশি নতুন প্রজন্মের পাঠকদের মধ্যেও ‘হিমালয় থেকে ইন্টারলেকেন’ বিশেষ আগ্রহ সৃষ্টি করবে।

জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর