শিক্ষকদের কর্মবিরতি ও কোটা বিরোধী আন্দোলনে বিএনপির সমর্থন

আপডেট : ০৬ জুলাই ২০২৪, ০২:১৬ পিএম

সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি ও কোটা বিরোধীদের চলমান দুই আন্দোলনের প্রতি সমর্থনের ঘোষণা দিয়েছে বিএনপি‌। আজ শনিবার দুপুরে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই সমর্থনের কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর চলমান ছাত্র-শিক্ষকদের আন্দোলন নিয়ে দলের অবস্থান তুলে ধরেন। দুই আন্দোলনে সমর্থন দিয়ে বিএনপি মহাসচিব বলেন, কোটা বিরোধী আন্দোলন ন্যায্য ও যৌক্তিক। আইনের দোহাই দিয়ে ছাত্রদের দাবি না মেনে আন্দোলন দমনের চেষ্টা সফল হবে না। 

কোটাবিরোধী আন্দোলনে সমর্থন জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদান করা হয়। রাষ্ট্রীয় আচার অনুষ্ঠান, জাতীয় দিবসসমূহ—এমনকি তাদের মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মানের সহিত দাফন সম্পন্ন করা হয়। এগুলো তাদের প্রাপ্য। এ ছাড়া মুক্তিযোদ্ধাদের ভাতাসহ নানান সুবিধা আছে। স্বাধীনতার ঘোষণাপত্রের ভিত্তিতে মুক্তিযুদ্ধের অর্থাৎ স্বাধীনতাযুদ্ধের প্রধান অঙ্গীকার ছিল সাম্য— মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করা। বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ বিনির্মাণ করা। 

পেনশন স্কিম বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের চলমান আন্দোলনকে সমর্থন করে বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতায় গেলে সব ধরনের বৈষম্যমূলক স্কিম বাতিল করবে বিএনপি।

গত বৃহস্পতিবার স্থায়ী কমিটির জরুরি সভা হয়। ওই সভার সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। আগামী দিনের কর্মসূচি নিয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আগামী সোমবার স্থায়ী কমিটির বৈঠক রয়েছে। এরপর এ বিষয়ে জানানো হবে।

পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
নরসিংদীতে আলোচনা সভায় বিএনপি নেতা খায়রুল কবির খোকন বলেছেন, জুলাইয়ের চেতনা বিএনপি সবচেয়ে বেশি হৃদয়ে ধারণ করে। তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধেও সতর্ক করেন।
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ওপর বিএনপির কোনো সমর্থন থাকবে কিনা–সে বিষয় কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
জুলাই আন্দোলনও যে স্বপ্ন আশা নিয়ে হয়েছে, তা এখনও পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
লোডিং...

এলাকার খবর