মারা গেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না

আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ০৯:০৮ এএম

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ইসহাক আলী খান পান্নার মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে পাহাড় থেকে পড়ে হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন বলে জানান তাঁর ভাগ্নে লাইকুজ্জামান তালুকদার মিন্টু। 

ইসহাক আলী খান পান্নার ভাগ্নে কাউখালী উপজেলার চিড়াপাড়া পার সাতুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লাইকুজ্জামান তালুকদার মিন্টু জানান, তাঁর মামা পান্না শনিবার সকালে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে একটি পাহাড় থেকে পা পিছলে পড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তবে কবে কখন কীভাবে তিনি শিলং পৌঁছালেন এ বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তিনি আরও জানান, গত ৫ আগস্ট থেকে পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন ছিলো। 

নিহত ইসহাক আলী খান পান্নার শ্যালক জসিম উদ্দিন খান জানান, তিন দিন আগে তাঁর সঙ্গে পান্নার শেষ কথা হয়েছে। এরপর থেকে তাঁর সঙ্গে পান্নার আর কোন যোগাযোগ হয়নি। তবে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে তাঁর ভারতে প্রবেশ করার কথা ছিলো। 

ইসহাক আলী পান্নার স্ত্রী আইরীন পারভীন বাঁধন ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১৬ সালের ২৪ এপ্রিল মাসে মারা যান। আইরিন সরকারের উপ-সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হলের ভিপি ছিলেন। এই দম্পতির ইফতেশাম আফতারি আরিয়ান নামক এক ছেলে রয়েছে। 

১৯৯৪ সালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইসহাক আলী খান পান্না। ২০১২ সালের সম্মেলনের পর ইসহাক আলী খান পান্না আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক হন। তবে, এ বিষয়ে পিরোজপুর জেলা পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি।

বিরোধীদলের প্রতি প্রশ্ন ছুঁড়ে দিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘বিশ্বের নানা জায়গায় যুদ্ধের কারণে চলমান তেল সংকটের মধ্যে লংমার্চে হাজার হাজার লিটার তেলের টাকা কোথায় পান।’...
জুলাই সনদ নিয়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনা হলো আওয়ামী লীগের বয়ান। এমন মন্তব্য করেছেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম। সকালে জাতীয় প্রেসক্লাবে নাগরিক ফোরামের আয়োজনে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে, সরকারের...
বিদ্যুৎ-জ্বালানি সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায়, বিদ্যুৎ-জ্বালানি সমস্যা...
জাতীয় সংসদের হুইপ ও নাটোর–২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘তারেক রহমানের সরকার আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। আপনারা দেখেছেন এই কিছুদিন আগে বাজেট হলো। এই বাজেটে...
চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নবজাতককে ভুল ইনজেকশন দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার রাতে নগরীর প্রবর্তক মোড়ে সিএসসিআর হাসপাতালে এ ঘটনা হয়। 
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে নতুন বিশেষায়িত পুলিশ ইউনিট গঠনের লক্ষ্যে সংসদে উত্থাপিত ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি...
মাদকসংক্রান্ত একটি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় এক টেলিভিশন উপস্থাপিকাসহ ১১ জনকে ফাঁসির রায় দিয়েছেন মিসরের একটি আদালত। ৩৯ বছর বয়সী ওই উপস্থাপিকা সারা খলিফা মূলত অপরাধবিষয়ক টেলিভিশন অনুষ্ঠান ‘মিশন...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
লোডিং...

এলাকার খবর