সরকার যখন মনে করবে, তখনই নির্বাচনের ব্যবস্থা করবে: ফারুক  

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩১ পিএম

এ সরকার যখনই মনে করবে, তখনই রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনের ব্যবস্থা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আজ শুক্রবার সকালে নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নে যুবদলের উদ্যোগে বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন তিনি। এসময় তিনি অন্তবর্তীকালীন সরকারকে অত্যন্ত নিরপেক্ষ সরকার হিসেবে উল্লেখ করেন।

বিএনপি একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণ করবে এমন আশাবাদ ব্যক্ত করে বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান বলেছেন, তিনি চোরা ভোটে, মরা ভোটের, রাতের ভোটে প্রধানমন্ত্রী হতে চান না। ১৯৯১ সালের মতো নির্বাচনে অংশগ্রহণ করে জনগণ চাইলে বিএনপি সরকার গঠন করবে।’

প্রধান অতিথির বক্তব্যে ফারুক বলেন, ‘স্বৈরাচারী শেখ হাসিনার ছাত্র-জনতার আন্দোলনের মুখে পালিয়ে আশ্রয় নিয়েছে ভারতে। যে ভারত হাসিনাকে ১৬ বছর ক্ষমতায় থাকতে সহযোগিতা করছে, যে ভারত আমারদেরকে বর্ষাকালে বাঁধ খুলে দিয়ে পানিতে ভাসায়, শুকনাকালে বাঁধ আটকে রাখে যাতে পানি না আসতে পারে, আমরা শুকিয়ে মরে যাই।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘কেউ কেউ ক্ষমা করলেও, যে শেখ হাসিনা ছাত্রদের বুকের ওপর গুলি করে অসংখ্য ছাত্রকে হত্যা করেছে, তাকে বাংলাদেশের জনগণ ক্ষমা করবে না।’

বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
অন্তর্বর্তী সরকার ১৮ মাসে নির্বাচিত সরকারকে বিপদে ফেলার সব ছক তৈরি করে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। আজ শুক্রবার নিজের...
বিরোধী দল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। সংসদে দেওয়া বক্তব্যের এক...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর