এনসিপির ১৬১ সদস্যর শ্রমিক উইং গঠন

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০৭:২৫ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক উইং এর ১৬১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কো-অর্ডিনেটর কমিটি গঠিত হয়েছে। এতে প্রধান সমন্বয়কারী করা হয়েছে মাজহারুল ইসলাম ফকিরকে আর যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে মটর শ্রমিক মোশাররফ হোসেন স্বপনকে।

আজ রোববার এনসিপির প্যাডে এ কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়।

এনসিপির পক্ষ থেকে বলা হয়, ‘ঔপনিবেশিক কাল থেকে শ্রমিকশ্রেণি তাদের মৌল-মানবিক অধিকার আদায়ে লড়াই করে যাচ্ছে। "বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পরেও শ্রমিকদের মৌলিক অধিকার এখনো নিশ্চিত হয়নি। এখনো ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষার জন্য লড়াই করতে হচ্ছে।’ 
 
‘জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার সাথে অনেক শ্রমিক শহীদ হয়েছে। তাদের আত্মত্যাগ আমাদের পথ চলার প্রেরণা। যে আশা আকাঙ্ক্ষা থেকে শ্রমজীবী জনগণ সংগ্রামে অংশগ্রহণ করেছে সেই আকাঙ্ক্ষাকে বাস্তবে রুপ দিতে আমরা শ্রমজীবী জনগণ একটি নতুন শ্রমিক সংগঠনের কার্যক্রম শুরু করতে যাচ্ছি।’ 

‘আমাদের সংগঠনের মূল লক্ষ্য হবে শ্রমিকদের অধিকার রক্ষা, সঠিক নীতিমালার মাধ্যমে তাঁদের কল্যাণ নিশ্চিত করা এবং রাজনীতিতে সক্রিয়করনের মাধ্যমে জাতীয়ভাবে শ্রমিকদের কণ্ঠস্বরকে শক্তিশালী করা। শ্রমিকদের সুসংগঠিত করতে আমরা আজ একটি কো-অর্ডিনেটর কমিটি ঘোষণা করছি, যারা সারা দেশে সংগঠনকে শক্তিশালী করবে এবং শ্রমিকদের স্বার্থে কাজ করবে।’

জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের রাজনীতিতে যুক্ত হয়েছে বিভিন্ন দল ও সংগঠন। অভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের সমন্বয়ে গত ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গঠিত হয় দলটির ২৭১ সদস্যের আহ্বায়ক কমিটি। এরই ধারাবাহিকতায় আজ গঠিত হল দলটি শ্রমিক উইংয়ের।

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশের জনগণের স্বার্থের পরিপন্থি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, জামায়াত কখনও দেশের জন্য রাজনীতি করেনি। শুক্রবার বিকালে ঢাকা...
দেশ ও জাতির প্রশ্নে বিএনপি কোনোদিন মাথা নত করবে না, প্রয়োজনে শেষ পর্যন্ত লড়াই করে যাবে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েট...
দ্রুততম সময়ে শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিসহ তিন দফা দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। আজ বুধবার দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তের জিরো পয়েন্ট থেকে এ পদযাত্রা...
ফ্যাসিবাদের দোসররা দেশের প্রশাসনসহ বিভিন্ন জায়গায় এখনও ঘাপটি মেরে রয়েছে। নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা এবং দেশকে অস্থিতিশীল করার জন্য তারা নানা ধরনের ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেছেন বিএনপির...
আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনকারী কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চায় মানুষকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত কারা...
বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর