সারা দেশ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে এনসিপি: আখতার 

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০৪:৪০ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘দল গঠনের পরে আমরা মাসখানেক সময় পেয়েছি। ইতোমধ্যে জাতীয় নাগরিক পার্টিকে মোটাদাগে দুইটি অঞ্চলে বিভক্ত করা হয়েছে, উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল। আমাদের মুখ্য সংগঠক যারা আছেন, তারা আরও কয়েকটি ছোট ছোট অঞ্চলে বিভক্ত করে সারা দেশে কমিটি গঠনের কার্যক্রম শুরু করেছেন। আমরা সারা দেশের মানুষের থেকে তাদের ইতিবাচক সাড়া পাচ্ছি।’

আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর নগরীর আফানুল্লাহ গ্লাস ফ্যাক্টরি মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আখতার হোসেন। এ সময় তিনি বলেন, আগামী নির্বাচনে শক্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত হবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।  

আখতার হোসেন বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির যোগসাজসে পরপর তিনটি ডামি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, যারা গণহত্যাসহ বাংলাদেশের মানুষকে মানবতাবিরোধী অপরাধ চাপিয়ে দেয়, এই শক্তি কোনোভাবেই গণতন্ত্রের পক্ষের শক্তি নয়। গণতন্ত্রকামী কোনো দেশ কোনো ভাবেই কোনো ফ্যাসিবাদী শক্তিকে তাদের দেশে রাজনীতি করার অধিকার দেয় না। 

ফ্যাসিবাদী শক্তি যদি নির্বাচনে না আসতে পারে তার মধ্যে গণতন্ত্রের বিজয় সূচিত হবে বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব। 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে কোনো সমন্বয়হীনতা নেই বলে দাবি করেছেন দলটির সদস্যসচিব আখতার হোসেন। তাঁর ভাষ্য, গণ-অভ্যুত্থানের প্রথম সারির নেতৃত্বের সবাই এই দলের হাল ধরেছেন। এটি একক কোনো ব্যক্তির নিয়ন্ত্রণাধীন দল নয়।

এসময় নাগরিক পার্টির জেলা ও মহানগর কমিটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশের জনগণের স্বার্থের পরিপন্থি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, জামায়াত কখনও দেশের জন্য রাজনীতি করেনি। শুক্রবার বিকালে ঢাকা...
দেশ ও জাতির প্রশ্নে বিএনপি কোনোদিন মাথা নত করবে না, প্রয়োজনে শেষ পর্যন্ত লড়াই করে যাবে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েট...
দ্রুততম সময়ে শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিসহ তিন দফা দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। আজ বুধবার দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তের জিরো পয়েন্ট থেকে এ পদযাত্রা...
ফ্যাসিবাদের দোসররা দেশের প্রশাসনসহ বিভিন্ন জায়গায় এখনও ঘাপটি মেরে রয়েছে। নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা এবং দেশকে অস্থিতিশীল করার জন্য তারা নানা ধরনের ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেছেন বিএনপির...
আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনকারী কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চায় মানুষকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত কারা...
বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর