ভারত কখনোই আমাদের মিত্র নয়: নাহিদ ইসলাম

আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০৫:৫৪ পিএম

জুলাই আন্দোলনে ছাত্রদের ওপর গুলির নির্দেশদাতা শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘দেশটি কখনোই আমাদের মিত্র নয়।’ বুধবার দুপুরে চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে পদযাত্রায় এই মন্তব্য করেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা শীর্ষক মাসব্যাপী কর্মসূচির নবম দিনে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে পদযাত্রা করে দলটি। এতে নাহিদ ইসলাম ছাড়াও কেন্দ্রীয় নেতারা বক্তৃতা করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘শেখ হাসিনার নির্দেশে ছাত্রদের ওপরে গুলি চালানো হয়েছিল। সেই খুনিকে আশ্রয় দিয়েছে ভারত। ভারত কখনোই আমাদের মিত্র নয়। ভারতের সীমান্তরক্ষীরা খুনিতে পরিণত হয়েছে। তারা একের পর এক মানুষ হত্যা করে চলেছে। গতকালও (মঙ্গলবার) চুয়াডাঙ্গার সীমান্ত দিয়ে একজনের লাশ পাঠিয়েছে বিএসএফ।’

এনসিপি আহ্বায়ক বলেন, ‘দেশকে নতুন করে গড়ে তোলার সম্ভাবনা তৈরি হয়েছে। এনসিপি বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবে।’

জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা নাহিদ ইসলাম বলেন, ‘১৯৭১ সালের স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী বাংলাদেশ বিনির্মাণ হয়নি। মুক্তিযুদ্ধের ৫৪ বছরেও সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। আমরা জুলাই ঘোষণাপত্র তৈরি করব। সেই ঘোষণাপত্রের আলোকে বাংলাদেশের ভবিষ্যত রূপরেখা তৈরি হবে। আমরা এ দেশকে এগিয়ে নিতে চাই। আমরা আপনাদের সন্তান। আপনারা আমাদের পাশে থাকবেন।’ 

চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিমানবন্দরে ডক্টর মুহাম্মদ ইউনূসকে হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমানকে নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর