ভোট দিতে না পেরে মানুষ রাজপথে নেমে এসেছিল: নাহিদ ইসলাম

আপডেট : ১৩ জুলাই ২০২৫, ০২:২০ পিএম

শেখ হাসিনা সরকারের আমলে তিন তিনবার এদেশের মানুষ ভোট দিতে পারে নাই, তাই মানুষ প্রতিবাদে রাজপথে নেমে এসেছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রার ১৩ তম দিনে আজ রোববার এনসিপির পিরোজপুর জেলা শাখার আয়োজনে স্থানীয় শহীদ মিনারে এ কথা বলেন তিনি।

এ সময় নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই বিপ্লবে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এ আন্দোলনের সূত্রপাত ঘটিয়েছিল পরবর্তীতে সাধারণ মানুষ, শ্রমিক, শিক্ষক সকল ধরনের নাগরিকেরা এ আন্দোলনে এসে অংশগ্রহণ করেছিল। সেদিন সময় সাহসী সন্তানেরা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। আমরা সেই সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। গত ১৬ বছরে ধরে জোর করে ক্ষমতায় টিকে ছিল। শেখ হাসিনার সরকার গুম, খুন, নির্যাতন, দুর্নীতি, লুটপাট, ভোটাধিকার হরণ, এমন কোনো অপকর্ম নেই যা তারা করে নাই। তিন তিনবার এদেশের মানুষ ভোট দিতে পারে নাই, তাই মানুষ প্রতিবাদে রাজপথে নেমে এসেছিল।’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘গণঅভ্যুত্থানের পরে আমরা রাষ্ট্র সংস্কার করতে চেয়েছি। দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হবে সকল বৈষম্য দূর করতে হবে। আমরা আহ্বান করেছিলাম গণঅভ্যুত্থানের পরে আমরা যে সরকার পেয়েছি এই সরকারকে আমরা সহযোগিতা করি, দেশটাকে নতুন করে গড়ে তুলি। কিন্তু আমাদের সে আহ্বানে সবাই সাড়া দেয় নাই। কেউ কেউ শুধু ক্ষমতা চায়, দ্রুত নির্বাচন চায়, সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় নয়। কিন্তু আমরা বলেছি সংস্কার লাগবে, আওয়ামী লীগের বিচার করতে হবে।’

নাহিদ আরও বলেন, ‘একটা গণঅভ্যুত্থানের পরে পিরোজপুরসহ দেশে বিভিন্ন স্থানে চাঁদাবাজ মাদক কারবারি থাকবে, এটা আমরা বিশ্বাস করি নাই। চাঁদাবাজদের অত্যাচারে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারতেছে না। আপনারা দেখেছেন আজকে ঢাকায় কীভাবে পাথর মেরে ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। আমরা এসেছি আপনাদের কাছে, দেশ গড়ার আহ্বান নিয়ে, শহীদের রক্তে মূল্য শোধ করার আহ্বান নিয়ে, জুলাই ঘোষণাপত্র এবং জুলাই শহীদদের বাস্তবায়নের দাবি নিয়ে। ইনশাআল্লাহ, আমরা প্রত্যেকটা জেলায় যাব, ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আমাদের এ কার্যক্রম চলবে।’

আজ সকাল ১১টায় দলটির কেন্দ্রীয় নেতা-কর্মীরা পিরোজপুর সার্কিট হাউস থেকে পদযাত্রা শুরু করে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভায় বক্তব্য দেন। পদযাত্রাটি পিরোজপুর শহরের সিও অফিস, সদর হাসপাতাল গেট, মহিলা কলেজ, সাধনা ব্রিজ ও পিরোজপুর মূল শহর প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে পথসভায় মিলিত হয়। পথ সভায় আরও উপস্থিত ছিলেন- এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, মুখ্য সংগঠক (উওরাঞ্চল) সার্জিস আলম, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাসহ স্থানীয় নেতারা।

জনগণের কল্যাণের স্বার্থেই প্রধানমন্ত্রী তারেক রহমান আকস্মিক বিভিন্ন প্রতিষ্ঠানে ছুটে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ১১টি পৃথক অভিযানে বিপুল পরিমান সোনার বার, বিদেশি সিগারেট ও মদ, ত্বক ফর্সাকারী ক্রিম, মোবাইল ফোন জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস।...
কিন্তু আটলান্টার বিপক্ষে মেসির পারফরম্যান্স দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিভক্তদের অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি মিথ্যা বলে জাতীয় দল থেকে অবসর নিয়েছেন মেসি? যিনি বলেছিলেন পা চলছে না, তিনি কীভাবে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।  এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানতা শুষ্ক থাকতে পারে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর