এ মাসেই জুলাই সনদ দিতে হবে: নাহিদ ইসলাম

আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০৭:২৭ পিএম

চলতি জুলাইয়ের মধ্যেই জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার কক্সবাজারে জুলাই পদযাত্রায় সমাবেশে এ কথা বলেন তিনি।

এনসিপি আহ্বায়ক বলেন, ‘জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ দিতে হবে। কে পিআর বোঝে, কে পিআর বোঝে না– তার জন্য জুলাই সনদ আটকে থাকবে না।’

নাহিদ দাবি করেন, ‘উচ্চ কক্ষে পিআর হতে হবে। নির্বাচন কমিশন, দুদকসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিরপেক্ষ নিয়োগের জন্য সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে। এই দুইটা সংস্কার প্রস্তাবনায় ঐকমত্য হলে জুলাই সনদ তৈরি হয়ে যায়।’

সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম আরও বলেন, ‘জনগণ সংস্কার বোঝে এবং তারা সংস্কার চায়।’

জনগণের দিকে তাকিয়ে সংস্কারের ঐকমত্য পোষণ করার আহ্বান জানান নাহিদ ইসলাম।

বক্তব্যে নাহিদ আরও বলেন, ‘বাংলাদেশের ভবিষ্যৎ এবং সম্ভাবনা হচ্ছে এই বঙ্গোপসাগরকে ঘিরে। দেশকে সমুদ্র শক্তি ও নৌ শক্তিতে শক্তিশালী হতে হবে। তার জন্য কক্সবাজারকে শক্তিশালী ঘাটি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় এনসিপি।’

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আগের নিয়মে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না। একটি দল নির্বাচনের বিরুদ্ধে অবস্থা নিয়েছে। গণতান্ত্রিক উত্তোরণের জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই।’

আজ দুপুর ১টায় শুরু হওয়া জুলাই পদযাত্রার সমাবেশ শেষ হয় বিকেল ৩টায়। সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাছির উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব এস এম সোজা উদ্দিন।

এর আগে এনসিপি নেতারা কক্সবাজার পৌঁছে শহরের বাস টার্মিনাল এলাকায় পথসভায় যোগ দেয়। পরে তিন কিলোমিটার পথ পায়ে হেঁটে যোগ দেয় সমাবেশ স্থলে। 

যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর