মাইলস্টোনের দুর্ঘটনা নিয়ে আওয়ামী লীগ অপরাজনীতি শুরু করেছে: এ্যানি

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৪:২৪ পিএম

ঢাকার মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ অপরাজনীতি শুরু করেছে বলেছে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে মাইলস্টোন কলেজের নিহত শিক্ষিকা মাসুকা বেগমের কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ্যানি বলেন, ‘গত ১৫-১৬ বছরে যারা দুর্নীতি, দুঃশাসন, হত্যা, গুম, খুনের সঙ্গে জড়িত ছিল, তারা একটা অপরাজনীতি শুরু করেছে। তাদের ষড়যন্ত্র শেষ হয় নাই। দুর্ঘটনার পরদিনই সচিবালয়ে একটা মিছিল এবং মাইলস্টোন কলেজের সামনেও মিছিল হয়েছে। সেখানে তাদের উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমূলক স্লোগান ছিল।’

এ সময় দেশকে নতুনভাবে নির্মাণ করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

বিএনপির এই নেতা আরও বলেন, এরকম জনবহুল জায়গায় বিমান প্রশিক্ষণের কোনো সুযোগ নাই। এরকম জনবহুল এলাকায় প্রশিক্ষণের কারণ ও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে সুষ্ঠু তদন্তের দাবি জানাই।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহসভাপতি এবিএম মমিনুল হক, জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান মোল্লা কচিসহ অন্যান্য নেতা-কর্মীরা।

জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর