মুজিববাদের রাজনীতি বাংলাদেশে হবে না: নাহিদ ইসলাম

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৬:০১ পিএম

মুজিববাদের রাজনীতি বাংলাদেশে হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মুজিববাদের বিরুদ্ধে সামাজিক ও সাংস্কৃতিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

এনসিপি আহ্বায়ক শুক্রবার দুপুরে সুনামগঞ্জ শহরের ট্র্যাফিক পয়েন্টে পদযাত্রা পথসভায় এসব কথা বলেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, ‘মুজিববাদ মানে একদলীয় শাসনব্যবস্থা, লুটপাট, দুর্নীতির রাজনীতি। এজন্য মুজিববাদের হাত থেকে মুক্তিযুদ্ধের আদর্শ রক্ষা করতে হবে।’

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে ছাত্র-জনতা শেখ হাসিনাকে উৎখাত করেছে। নতুন বাংলাদেশ ও নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। শেখ হাসিনা একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে।’

ফিটনেসবিহীন রাষ্ট্র মেরামতের জন্যই এনসিপি প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে ছাত্র–জনতা শেখ হাসিনাকে উৎখাত করেছে। নতুন বাংলাদেশ ও নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।’

এর আগে জুমার নামাজ শেষে সুনামগঞ্জ সদর মডেল মসজিদের সামনে থেকে শুরু হয় এনসিপির পদযাত্রা। এই কর্মসূচি ঘিরে সুনামগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পদযাত্রা পথসভায় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘কোনো ধরনের ভয়ভীতি ভয় না পেয়ে নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলব। বাংলাদেশের মানুষ সরকারি নানা সেবা থেকে বঞ্চিত। আমরা এই দেশের মানুষের সেবা নিশ্চিত করতে চাই। দেশের থানাগুলোতে সাধারণ মানুষকে মূল্যায়ন করে না। থানা থেকে শুরু করে সকল সরকারি প্রতিষ্ঠান দুর্নীতিমুক্ত করতে চাই।’

আখতার হোসেন আরও বলেন, ‘পদযাত্রা থেকে অনুধাবন করতে পেরেছি মানুষের জীবনের নিরাপত্তা, মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠা ও মানুষের সমস্যা সমাধানই বর্তমান বাংলাদেশের রাজনীতি। এটাই আমাদের পদযাত্রার শিক্ষা।’

এনসিপি সদস্যসচিব আরও বলেন, ‘রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সারাদেশের মতো আমরাও শোকাহত। এমনিতেই জুলাই মাস আমাদের জন্য শোকাবহ, গত বছর এই মাসে আমাদের হাজারো ভাই–বোনকে আমরা হারিয়েছি। সামনে যাতে এ ধরনের দুর্ঘটনা না হয় সেজন্য আমাদের এই ঘটনা (মাইলস্টোন) থেকে শিক্ষা নিতে হবে।’

জাতীয় নাগরিক পার্টি সুনামগঞ্জের প্রধান সমন্বয়কারী সুজাউর রাজা সুমনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক অনিক রায়, যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীনসহ স্থানীয় নেতারা।

বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ সরকার পতনের জন্য নয়, এটি জনগণের আন্দোলন বলে জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ...
অন্তর্বর্তী সরকার ১৮ মাসে নির্বাচিত সরকারকে বিপদে ফেলার সব ছক তৈরি করে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। আজ শুক্রবার নিজের...
বিরোধী দল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর