নতুন বাংলাদেশ ও নতুন সংবিধানের জন্য এনসিপি রাজপথে: নাহিদ ইসলাম

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৯:০৩ পিএম

বিচার সংস্কার, নতুন বাংলাদেশ ও নতুন সংবিধানের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজপথে নেমেছে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার বিকেলে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত পদযাত্রা সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

এনসিপি সিলেট জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে নাহিদ ইসলাম বলেন, ‘বিচার সংস্কার, নতুন বাংলাদেশ ও নতুন সংবিধানের জন্য এনসিপি রাজপথে নেমেছে। নতুন সংবিধানে জনগণের অধিকারের কথা থাকবে, মানুষের মর্যাদার কথা থাকবে।’

আগামী ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারের কেন্দ্রীয় সমাবেশ থেকে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র আদায় করে নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন এনসিপি আহ্বায়ক।

সমাবেশে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এনসিপি চাঁদাবাজ, সন্ত্রাসবাদ ও দদখলবাজের দল নয়। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে এনসিপির জন্ম হয়েছে।’

বাংলাদেশ কখনোই জনগণের ছিল না উল্লেখ করে হাসনাত বলেন, ‘পূর্বের বাংলাদেশ ছিল সেনাবাহিনীর, দুর্নীতিবাজদের, চাঁদাবাজদের এবং বসুন্ধরা গ্রুপের। এনসিপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে পরবর্তী বাংলাদেশ হবে জনগণের। পরবর্তী বাংলাদেশে জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেওয়া হবে।’

এর আগে জুলাই পদযাত্রায় অংশ নেন এনসিপির নেতারা। পদযাত্রাটি চৌহাট্টা থেকে শুরু হয়ে রিকাবীবাজারসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টায় কেন্দ্রীয় শহিদ মিনারে এসে শেষ হয়। ক্ষমতা না জনতা, দালালি না রাজপথসহ নানা স্লোগানে মুখরিত হয় পদযাত্রাটি। পদযাত্রায় নানা শ্রেণি–পেশার মানুষ অংশ নেয়।

এদিকে পদযাত্রা ঘিরে নগরীতে আইনশৃঙ্খলা বাহিনীর ছিল সরব উপস্থিতি। এসময় সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সদস্য ছাড়াও সাদা পোশাকে বিভিন্ন বাহিনীর সদস্যদেরও নজরদারি ছিল।

চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিমানবন্দরে ডক্টর মুহাম্মদ ইউনূসকে হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমানকে নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর