নির্বাচন যতই বিলম্বিত হচ্ছে, ততই অপশক্তি একত্রিত হচ্ছে: বিএনপি নেতা ফারুক 

আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০৪:০৮ পিএম

কারো কথায় নির্বাচন নিয়ে টালবাহানা না করতে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ড. ইউনূসের প্রতি অনুরোধ জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আজকেই নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানিয়ে এই বিএনপি নেতা বলেন, নির্বাচন যতই বিলম্বিত হচ্ছে, ততই অপশক্তি আবার একত্রিত হচ্ছে।

আজ মঙ্গলবার দুপুরে নোয়াখালীর সেনবাগে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে উপজেলা বিএনপির আয়োজিত আনন্দ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি প্রধান উপদেষ্টাকে উদ্দেশে বলেন, ‘আপনাকে আমরা ভালোবাসি, আপনাকে গ্রহণ করি, আপনার কথা আমাদের পছন্দ। কিন্তু দয়া করে কারো কথায় নির্বাচন নিয়ে টালবাহানা করবেন না। আজকেরই নির্বাচনের তারিখ বিনয়ের সহিদ অনুরোধ করবো ঘোষণা করুন।’ 

এ সময় নিজ নির্বাচনী এলাকা সেবাগে আওয়ামী লীগের সাবেক এমপির উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘যতই বিলম্বিত হচ্ছে ততই এই অবৈধ এমপি মোরশেদ আলমের লোকজন আবার একত্রিত হচ্ছে। কারণ তাদের কাছে টাকা আছে। তাই যদি এদেরকে রুখতে হয়, হাসিনার বিচার যদি করতে হয়, আপনারও করেন আপত্তি নাই। কিন্তু বিচার বাংলাদেশে ইনশাল্লাহ হবে, প্রত্যেক নিপীড়নকারীর বিচার বাংলাদেশে হবে। তাই এই সরকারকে আবেদন জানাব, আজকের বিজয়ের এই দিনে শতশত খোকন, মুগ্ধ, ওয়াসিম তাদের রক্তের বিনিময়ে হাসিনা পলিয়ে গেছেন। তার দিকে নজর রেখে, মায়ের বুক খালি হয়েছে, বাবার সন্তান নাই, তাদের দিকে তাকিয়ে নির্বাচন ঘোষণা করুন।’

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘যারা তারেক রহমানকে ক্ষমতায় বসতে দিতে চাচ্ছে না। তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যদি নিজেদের মধ্যে ঐক্যই না থাকে তাহলে এসব স্বৈরাচারদের মোকাবিলা করবেন কীভাবে।’ 

তিনি আরও বলেন, ‘নির্বাচন এ দেশে অবশ্যই হবে, তাই আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। আর বিএনপিকে বাদ দিয়ে এদেশে নির্বাচন কখনও হবে না। বিএনপি ধৈর্য্যরে দল। যারা একাত্তরের স্বাধীনতা মানে না, ড. ইউনুস এর নির্বাচন মানে না, যারা নতুন জন্ম নিয়ে বিএনপির বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম।’

সেনবাগ উপজেল বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ও পৌর বিএনপির আহবায়ক আব্দুল হান্নান লিটনের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সেনবাগ পৌর বিএনপির সাবেক আহবায়ক শহীদ উল্যা, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূর নবী বাচ্চু।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবে রূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
ভবিষ্যতে কেউ ব্যালট বাক্স চুরির চেষ্টা করলে তাদেরকে বিষখালী নদীতে ভাসিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। রোববার...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘সংসদে আমাদের এনসিপির ছয়জন সদস্যের পাঁচ মিনিটের বক্তব্যের জবাব দিতেই সরকারের বাঘা বাঘা মন্ত্রীদের ৪৫ মিনিট লেগে যায়।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর