যারা গণতন্ত্র চায় না, তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: বিএনপি নেতা আব্দুস সালাম

আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০১:৪৯ পিএম

যারা গণতন্ত্র চায় না, তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম। আজ শনিবার সকাল সাড়ে ১১টায় রাজশাহী জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এ সময় আব্দুস সালাম বলেন, ‘যারা গণতন্ত্র চায় না, গণতান্ত্রিক সংসদ চায় না, যারা চায় না একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক, তারা বিভিন্ন কায়দায় চেষ্টা করছে কীভাবে নির্বাচন পেছানো য়ায়। কিন্তু আমরা বিএনপি, আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা চাই যত অতি দ্রুত নির্বাচন হয়, ততই এ দেশের মঙ্গল হয়।’

বিএনপি এই নেতা বলেন, আগামীকাল দুপুর ২টায় উৎসবমুখর পরিবেশে রাজশাহী মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন শুরু হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

এ সময় তিনি আরও বলেন, এই সম্মেলনের মধ্যে দিয়ে দলের ঐক্য ফিরিয়ে নিয়ে আসা হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজশাহী মহানগর বিএনপির নেতা নির্বাচিত করা হবে। সম্মেলন মঞ্চের শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে।

বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
অন্তর্বর্তী সরকার ১৮ মাসে নির্বাচিত সরকারকে বিপদে ফেলার সব ছক তৈরি করে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। আজ শুক্রবার নিজের...
বিরোধী দল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। সংসদে দেওয়া বক্তব্যের এক...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর