জনগণ এখনো জানে না আনুপাতিক নির্বাচন কী: রিজভী

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৩ পিএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘জনগণ এখনো জানে না আনুপাতিক নির্বাচন কী? জনগণ সরাসরি ভোট দিতে পছন্দ করে, সেটাই হওয়া উচিত।’
 
বুধবার দুপুরে দোহারে ঢাকা জেলা বিএনপি আয়োজিত বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন। 

রিজভী বলেন, ‘গত ১৬ বছরে এদেশের জনগণের ভোটের অধিকার ক্ষুণ্ন করা হয়েছিল, তাদের গণতন্ত্র হত্যা করা হয়েছিল, আপনারা সেটা জানেন। স্বৈরাচার শেখ হাসিনার সময় কেউ ভোটকেন্দ্রে গিয়ে শান্তিতে ভোট দিতে পারেনি। তাদের ভোটের অধিকার হনন করা হয়েছিল।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘একটি দল বিগত দিনে ঘাপটি মেরে অন্য একটি দলের ভেতরে থেকে সময়-সুযোগ মতো আবারও জনগণের সামনে এসেছে। তারা সুযোগসন্ধানী। কেউ দলকে ভালোবাসলে প্রকাশ্যে অন্যায় জুলুমের বিরুদ্ধে অবস্থান নিয়ে জনগণের পক্ষে কাজ করা উচিত। যেটি খালেদা জিয়া বিগত ১৬ বছরে অন্যায়-অবিচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল।’

এসময় তিনি ঢাকসু নির্বাচনে সব অপশক্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের মনোনীত প্যানেলের প্রার্থীকে ভোট দিতে সবাইকে আহ্বান জানান। 

এরপরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণিল র‍্যালিতে অংশগ্রহণ করেন রুহুল কবির রিজভী। র‍্যালিটি জয়পাড়া কালেমা চত্বর থেকে থানার মোড় হয়ে লটাখোলা করমআলীর মোড়ে গিয়ে শেষ হয়।

জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর