১৫ বছর মাওলানারা দাড়ি-টুপি নিয়ে বাড়ি থেকে বের হতে পারেনি: দুলু

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৫ পিএম

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, গত ১৫ বছর দেশের মাওলানারা ও ইসলামি ভাবাপন্ন মানুষ মুখে দাড়ি ও মাথায় টুপি নিয়ে বাড়ি থেকে বের হতে পারেনি। আজ রোববার দুপুরে নাটোরের নলডাঙ্গার শাঁখারীপাড়া উত্তরপাড়া জামে মসজিদে হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

দুলু বলেন, ‘ফেরাউনের দোসর হচ্ছে শেখ হাসিনা। গত ১৫ বছর দেশের মাওলানারা ও দেশের ইসলামি ভাবাপন্ন মানুষ মুখে দাড়ি ও মাথায় টুপি নিয়ে বাড়ি থেকে বের হতে পারেনি। এই ১৫ বছর বাংলাদেশের মানুষ ইসলাম প্রচার করতে পারেনি, মাওলানা, ঈমাম সাহেবদের ধর্মীয় সভা করতে দেয়নি শেখ হাসিনা। আল্লাহর নির্দেশে নবী হযরত মোহাম্মদ (সা.) ইসলামের বাণী প্রচারের সময় যেমন ফেরাউন নমরুদ বাধা দিয়েছে, বাংলাদেশে তেমনি গত ১৫ বছর আওয়ামী লীগ ও শেখ হাসিনা ইসলামের প্রচার ও প্রসারে বাধা দিয়েছে।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘শেখ হাসিনা ধ্বংস হয়ে গেছে, আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে– কারণ ইসলামের মাওলানা, খাদেমসহ মসুলমানদের জেলে বন্দি করে রেখেছে মাসের পর মাস, বছরের পর বছর। মানুষ ইসলামের পক্ষে কথা বললেই তাকে জেলে বন্দি করে রাখা হতো। দেলোয়ার হোসেন সাঈদীর মতো একজন মানুষকে কীভাবে জেলখানায় বন্দি করে হত্যা করল শেখ হাসিনা। যেভাবে হাজার হাজার ঈমাম, মাওলানাসহ সাধারণ মুসল্লিদের নির্যাতন করেছে, আল্লাহর পক্ষ থেকে তারই গজব পড়েছে আওয়ামী লীগ ও শেখ হাসিনার ওপর।’

ভিত্তিপ্রস্তর স্থাপন ও মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীনসহ দলের নেতা-কর্মীরা।

জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর