আ. লীগের সঙ্গে এনসিপির সমঝোতার প্রশ্ন অবান্তর: হাসনাত

এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার প্রশ্নই অবান্তর। সংস্কারের পক্ষে যারা থাকবে তাদের সঙ্গেই হৃদ্যতা গড়ে উঠবে।

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০৪:১৫ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আওয়ামী লীগের সাথে এনসিপির সমঝোতার প্রশ্ন অবান্তর আর বিএনপি জামায়াতের সাথে দূরত্বের বিষয়টি ও ঠিক নয়। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ৫ আগস্টের পর আওয়ামী লীগবিহীন বাংলাদেশ রয়েছে। তাদের সাথে সমঝোতার প্রশ্নই অবান্তর।’

আজ শুক্রবার পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এ সময় হাসনাত বলেন, ‘সংস্কারের পক্ষে যারা থাকবে তাদের সাথে হৃদ্যতা হবে আর সংস্কারের বিপক্ষে যারা তাদের সাথে দূরত্ব।’ বিএনপি-জামায়াতের সাথে কোনো দূরত্ব হয়েছে কিনা সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি না সূচক উত্তর দেন। 

এনসিপির এই নেতা আরও বলেন, ‘আমরা বার বার বলে আসছি নির্বাচন কমিশন যে সিদ্ধান্তগুলো নেয় সেই সিদ্ধান্তগুলোর কোনো নীতিমালা নেই।’

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এখানে দেখবেন কিছুদিন পর যা মনে হয় এগুলো দেখে, এখন কোন নীতিমালার মধ্য দিয়ে শাপলা অন্তর্ভুক্ত করা হয়নি নাই তা কিন্তু স্পষ্ট করা হয় নাই। আবার কোন নীতিমালার মধ্য দিয়ে বেগুনকে অন্তর্ভুক্ত করা হয়েছে তারা সেটাও স্পষ্ট করেনি।’ 

এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) বলেন, ‘গতকাল দেখলাম শাপলা কলিকে নির্বাচন কমিশনের প্রতীকে অন্তর্ভুক্ত করেছে, এটা আসলে কোনো নীতিমালার ভিত্তিতে করেছে, সেটা আমাদের কাছে স্পষ্ট নয়। সেজন্য আমরা বারবার যেটি ফোকাস করছি সেটি হচ্ছে, নির্বাচন কমিশন এভাবে আসলে চলতে পারে না। তাদের নীতিমালা থাকতে হবে। এটা জনগণের প্রতিষ্ঠান। সাংবিধানিক প্রতিষ্ঠান নীতিমালা ভিত্তিতেই চলতে হবে। একটা নিয়মের ভিত্তিতে চলতে হবে। এটা কোনো ব্যক্তির সর্বস্ব যে আধুনিক মান্ধাতার মধ্যযুগীয় চিন্তা প্রসূত সিদ্ধান্ত নিয়ে এই সাংবিধানিক প্রতিষ্ঠান চলতে পারে না। সেজন্য আমরা যেটি সবসময় ফোকাস করে আসছি সেটি হচ্ছে আমরা নির্বাচন কমিশনের নীতিমালাটা দেখতে চাই। যেই নীতিমালার ভিত্তিতে তারা মার্কাকে অন্তর্ভুক্ত করে, আবার যে নীতিমালার ভিত্তিতে তারা অন্তর্ভুক্ত করে না আবার যে নীতিমালার ভিত্তিতে তারা বাদ দিয়ে দেয় এই নীতিমালাটা আমাদেরকে দিতে হবে এবং এই বিষয়ে আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত চূড়ান্ত।’

বরিশাল বিভাগে তিন দিনের সাংগঠনিক সফর করছেন এনসিপির মুখ্য (দক্ষিণাঞ্চল) সংগঠক হাসনাত আব্দুল্লাহ। প্রথম দিন সকাল সাড়ে ১০টায় পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলা সমন্বয় সভা করেন। এতে প্রধান অতিথি ছিলেন তিনি। বিশেষ অতিথি ছিলেন, বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন, বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা। সভাপতিত্ব করছেন পিরোজপুর জেলার প্রধান সমন্বয়কারী মশিউর রহমান। সভায় এনসিপিকে আরও শক্তিশালী করাসহ সাংগঠনিক নানা দিক নিয়ে আলোচনা হয়। শিগ্‌গিরই জেলা কমিটি ঘোষণা করার কথা বলা হয়েছে।

জনগণের কল্যাণের স্বার্থেই প্রধানমন্ত্রী তারেক রহমান আকস্মিক বিভিন্ন প্রতিষ্ঠানে ছুটে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ১১টি পৃথক অভিযানে বিপুল পরিমান সোনার বার, বিদেশি সিগারেট ও মদ, ত্বক ফর্সাকারী ক্রিম, মোবাইল ফোন জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস।...
কিন্তু আটলান্টার বিপক্ষে মেসির পারফরম্যান্স দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিভক্তদের অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি মিথ্যা বলে জাতীয় দল থেকে অবসর নিয়েছেন মেসি? যিনি বলেছিলেন পা চলছে না, তিনি কীভাবে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।  এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানতা শুষ্ক থাকতে পারে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর