নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারির মধ্যে হতে হবে: হাসনাত

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৫:৩৭ পিএম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারির মধ্যে হতে হবে। তবে এর আগে যথাযথ প্রক্রিয়ায় সংস্কার সম্পন্ন করতে হবে।’

আজ রোববার দুপুরে ভোলা জেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত এনসিপির জেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ‘যারা নির্বাচন পেছাতে চায়, তারা জুলাই সনদ আর সরকারকে মুখোমুখি করতে চায়।’

এ সময় তিনি অভিযোগ করে বলেন, ‘ফ্যাসিবাদের সুপ্রিম লিডার চুপ্পুর কাছ থেকে বায়াত নিয়ে যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, তাদের এনসিপি সন্দেহের চোখে দেখছে।’

এর আগে জেলা সমন্বয় সভাটি রুদ্ধদ্বার কক্ষে অনুষ্ঠিত হয়। প্রায় তিন ঘণ্টাব্যাপী এই সভায় কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি জেলার সাত উপজেলার নেতৃবৃন্দ অংশ নেন। সভায় গণমাধ্যমকর্মীসহ বাইরের কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি বলে জানা গেছে।

দলীয় সূত্র জানায়, সভায় আসন্ন নির্বাচনে দলের সাংগঠনিক প্রস্তুতি, প্রার্থী বাছাই এবং রাজনৈতিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া দায়িত্ব সততার সঙ্গে পালন করবেন উল্লেখ করে আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘বিগত ১৮ বছরে আমি চাইলে অনেক সুযোগ–সুবিধা নিতে পারতাম। কিন্তু কোনো লোভ–লালসায় পা দিইনি।’
বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি—এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তার দাবি, বিএনপির প্রতি জনগণের আস্থা কমছে। জুলাই সনদ তো দূরের কথা, নিজেদের...
কোনোরকম চক্রান্ত-ষড়যন্ত্র করে কেউ বর্তমান সরকারের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি আশা করব...
শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‘জাহেলি আঁধার পেরিয়ে আজ আমরা দিন বদলের নতুন বাঁকে এসে পৌঁছেছি।’ 
বিদ্যুৎ বিভ্রাট ও গ্যাস সংকটে সাভার চামড়া শিল্প নগরীতে ব্যাহত হচ্ছে উৎপাদন। এতে নষ্ট হচ্ছে চামড়া। আর বিকল্প উপায়ে উৎপাদন চালু রাখতে গিয়ে লাগামহীনভাবে বাড়ছে খরচ।  
আশুলিয়ায় ভাড়া বাসা থেকে অর্ধগলিত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় সদ্য জন্ম নেওয়া এক নবজাতকেরও গলিত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ...
ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আজ শনিবার সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শুরু হয়। 
রাজধানীর বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে স্কচটেপ লাগানো অবস্থায় উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ওই ব্যক্তির নাম ইসমাইল হোসেন (৫০)।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর