১৭ বছর পর নির্বাচনে প্রার্থী খালেদা জিয়া, তারেক রহমানের প্রথম

১৭ বছর পর জাতীয় নির্বাচনে প্রার্থী হচ্ছেন খালেদা জিয়া, আর এবারই প্রথম নির্বাচনে অংশ নিচ্ছেন তারেক রহমান। বিএনপি ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে।

আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ০৭:২৪ পিএম

১৭ বছর পর কোনো জাতীয় নির্বাচনে প্রার্থী হচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সবশেষ ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হয়েছিলেন। আর এবারই প্রথম কোনো জাতীয় নির্বাচনে প্রার্থী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার স্থায়ী কমিটির বৈঠক শেষে আসন্ন সংসদ নির্বাচনের জন্য সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এটি সম্ভাব্য হলেও প্রায় চূড়ান্ত তালিকা।

এবারের নির্বাচনে তিনটি আসনে বিএনপির হয়ে প্রার্থীতা করবেন খালেদা জিয়া। এগুলো হলো দিনাজপুর–৩, বগুড়া–৭ ও ফেনী–১। আর তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া–৬ আসন থেকে।

২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচন বিএনপি বয়কট করেছিল। আর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দুর্নীতির দুটি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় খালেদা জিয়া এতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। ব্যাপক কারচুপির অভিযোগের কারণে এটি ‘রাতের ভোটের নির্বাচন’ বলেও পরিচিত। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনও বিএনপি বয়কট করে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়ার নামে থাকা সব মামলায় তিনি উচ্চ আদালত থেকে খালাস পান। তারেক রহমানও তার নামে থাকা বিভিন্ন মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় তাদের কোনো বাধা নেই।

স্থায়ী কমিটির বৈঠকে ২৩৭টি আসনে প্রার্থীর তালিকা প্রকাশ করে বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএনপি। এটি সম্ভাব্য তালিকা, তবে প্রায় চূড়ান্ত ধরে নিতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা যারা যুগপৎ আন্দোলনে ছিলাম, তারা বাকি আসনগুলোতে প্রার্থী দিতে পারেন বা আমরাও দিতে পারি। প্রয়োজনে যে কোনো সময় এই তালিকা পরিবর্তন করা হতে পারে।’

সরকারের ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ভোট।

যেসব শিল্পী তাদের শিল্পকর্মের মাধ্যমে ফ্যাসিজমকে সহায়তা করেছে তারা প্রকৃত শিল্পী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাতে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘জাসাস’...
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘কী করে একটি দল ধর্মের নামে রাজনীতি করে, জান্নাতের টিকিট বিক্রি করে। অথচ এলাকার মানুষ এবং সমাজে নরকের আগুন...
শেখ হাসিনার আমলে বিরোধী মতের মানুষের নিরাপদে বেঁচে থাকার নিশ্চয়তা ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার ফেনীতে শহীদ যুবদল নেতা হারুনুর রশীদের পরিবারের হাতে...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ্য করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘আমরা ঘুপচি আন্দোলন বা ঘুপচি রাজনীতিতে বিশ্বাস...
কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র থেকে চুরি হওয়া ৪৮ কেজি তামার তৈরি চিকন পাইপ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাত সোয়া ১১টার দিকে এসব তার উদ্ধার করা হয়। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখসহ...
বর্ষা শেষ হওয়ার সাথেসাথেই সারাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। যশোর, গাজীপুর ও চাঁদপুরসহ বিভিন্ন জেলায় এডিস মশাবাহিত ডেঙ্গুর সংক্রমণ চরম রূপ নিয়েছে। অনেক হাসপাতালে ধারণক্ষমতার...
ভুল ব্যাংক হিসাব নম্বরের কারণে সঞ্চয়পত্রের মুনাফা কিংবা আসল টাকা পেতে বিনিয়োগকারীদের ভোগান্তি আর থাকছে না। এখন থেকে সঞ্চয়পত্র কেনার সময় ব্যাংক হিসাব নম্বর তাৎক্ষণিকভাবে যাচাই করে নেওয়ার ব্যবস্থা...
বেনাপোল বন্দর দিয়ে গত দুই মাসে আমদানি হয়েছে সাড়ে ৩ লাখ কেজি ভারতীয় ইলিশ। আমদানি করা ভারতীয় ইলিশকে দেশের ইলিশ দাবি করে বেশি দামেই বিক্রি করছেন ব্যবসায়ীরা। স্বাদ ও গন্ধ দেশি ইলিশের মতো নয় বলে অভিযোগ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর